ঝড়

ঝড়

এমন একটা ঝড় আসুক , আসুক না
নিজের উদাস চুলে আনমনে
আঙুলে জড়িয়ে রচনা করবো কাব্য নয়ত গদ্য,
উড়ে আসো মাতাল বাতাস ,
আসো …আসো না !
ছুঁয়ে দাও হাজার দোলনচাঁপার রুমালী স্পর্শ ভাঁজ করে রেখেছি তর্জনি অনামিকায়
শব্দের ভেতরে শব্দ ।
হৃদপিণ্ডের সেতার একবার বাজাও , বাজাও না ,
শুনো কত গান গেয়েছি এক জীবনে তোমার জন্য ।

প্রতীকী ছবি
Najmin Mortuza

Najmin Mortuza

দার্শনিক বোধ তাড়িত সময় সচেতন নিষ্ঠাবান কবি। চলমান বাস্তবতাকে ইতিহাস-ঐতিহ্যের পরম্পরায় জারিত করে তিনি কাব্য রূপান্তরে অভ্যস্ত। কাব্য রচনার পাশাপাশি ক্ষেত্রসমীক্ষাধর্মী মৌলিক গবেষণা ও কথাসাহিত্য সাধনায় তাঁর নিবেদন উল্লেখ করার মতো। গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ফোকলোর ও লিখিত সাহিত্যঃ জারিগানের আসরে "বিষাদ-সিন্ধু" আত্তীকরণ ও পরিবেশন পদ্ধতি শীর্ষক গ্রন্থের জন্য সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১২ অর্জন করেছেন।


Place your ads here!

Related Articles

এক ৭ই মার্চে বঙ্গবন্ধু

আজ রবীন্দ্রনাথ বা নজরুল যদি থাকতেন আমাদের মাঝে তবে লিখতেন এক মহাকাব্য আপনাকে নিয়ে, আপনার স্মরণে। যদি আজ নেপলিয়ান, লিংকন

আমরা সেই সে জাতি – আহমেদ সাবের

– – – – – – – – – – – – – – আমরা সেই সে জাতি – আহমেদ

স্বপ্ন-বিধায়ক (অন্তরা ১)

মা ছোটোবেলায় সবসময় একটা কথা বলতেন,” বাবা মেয়েদের সবসময় সন্মান করে চলবা, নিজের বোনের মত দেখবা, তুমি একা তোমার তো

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment