কুয়াকাটা
তুমি সূর্যের আলোয় নিজেকে দেখলে
পেছনের ছায়া কখনো চেয়ে দেখলে না;
তুমি তার পায়ের শব্দেও পেছনে তাকালে না!
অথচ আমার শব্দ কাব্যের শব্দ গুলি
অবিরাম তোমার পেছনেই ছায়া হয়েছিল
হেটে চলেছে ক্লান্তিহীন!
শুনেছি জোনাকি আলো দেখতে গিয়ে
ঝিঝি পোকার শব্দ শুনতে শুনতে
অন্ধকারে কান পেতে রেখেছিলে তুমি!
আমি তোমার সাথে
লং ড্রাইভে যাই এক সাথে
বনের ভিতর ক্যাম্পিং করি
বন্য হই প্রকৃতিতে;
পাহাড়ে যাই, সমুদ্র স্নান করি
তোমার গা ধুইয়ে দেয় যত্ন করে;
তুমি আরামে গা এলিয়ে দাও আমার কাছে
পরম বন্ধুর কাছে, পরম বিশ্বাসে!
আমি পড়ে থাকি সূর্যের কাছে –
তুমি হাত ধরাধরি করে হাটছো কুয়াকাটায়
রাতের অন্ধকারে!
Related Articles
মহাবিজয়ের বাণী
লক্ষ্য বাঙালীর রক্তের বিনিময়ে হয়েছে অর্জিত মোদের এই বিজয়।সেই হানাদারদের বিভ ৎস ভয়াবহতা এজীবনে কাহারও কভু ভুলবার নয়। পাক শিবিরে
উদ্দীপ্ত দূতাবাসে উজ্জ্বল শহীদ মিনার
তুষার রায় উদ্দীপ্ত দূতাবাসে উজ্জ্বল শহীদ মিনার রাত বারোটা এক মিনিটসাতান্ন কালগোয়া সার্কিট। ঘুমন্ত এই ক্যানবেরা শহরেপ্রবাসীরা গায় প্রভাতফেরীএকুশের প্রথম
সনেট: প্রশান্ত আত্মা
নূরুল হুদা আল মামুন ———————————– তোমার প্রস্থান দেখে কাঁদিতে পারিনি দূর্বল অক্ষম আমি, নয় প্রতিবাদ আকাশে ওঠেনি শুক্লা দ্বাদশীর চাঁদ


