একাকী আমি
ভারচুয়াল আর রিয়েলিটি
মিলে মিশে সব একাকার
কোনটা আসল কোনটা নকল
তাই বোঝা হয়েছে বড়ই ভার!
ভাব প্রকাশে অক্ষম আমি
ইমোজি আর স্টিকার দিয়ে
মনে তাই সংশয়, যুগের কাছে
হেরে যাচছি -পড়্ছি বড্ড পিছিয়ে!
ভালবাসার জন্যে নাকি আজকাল
ভাষার কোন প্রয়োজন নাই
ইন লাভ স্টিকার তৈরী আছে
মেসেনজারে পাঠালেই হয়ে যায়!
প্রেয়সীর যদি হাজারের মধ্যে
তোমার টা মনে ধরে বা খুঁজে পায়
চিন্তা কোরোনা লিখবে না ধন্যবাদ
থ্যাংকু স্টিকার সে পাঠিয়ে দেয়!
রিয়েলিটি টিভি দেখে সারাক্ষন
ওরকমই আনরিয়েল হয়ে যাই
বুঝি এখন পৃথিবীতে কোনই
জেনুইন লোকের প্রয়োজন নাই!
কল্পনায় আমার বাস মাটির খুব কাছাকাছি
পা ডুবিয়ে দীঘির জলে, আকাশপানে দৃষ্টি
ভাবনায় নিমগ্ন, অন্য জগতের কেউ আমি?
বেমানান আমি একেবারেই, আমি বড় একাকী!
Shahnaz Perveen
আমি ফ্যামিলী মেডিক্যাল প্র্যাকটিশনার, কাজ করছি ফুলটাইম নারেলেন টাউন মেডিক্যাল সেন্টারে। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ১৯৯৩ এ গ্রাজুয়েশন করে নিউজিল্যান্ড প্রবাসি হই ১৯৯৬ সনে। প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়ায় ফেলোশীপ অর্জন করি আর দুই দেশের রোগীদের সেবা করছি গত আঠারো বৎসর যাবৎ। আমি সিডনিতে স্বামী ডাক্তার রশীদ আহমেদ আর দুই কন্যা প্রমা আর নাহিয়ানকে নিয়ে বাস করি। অবসর সময়ে আমার গান করা, শোনা, কবিতা লিখা আর সমুদ্র তীরে বেড়ানো পছন্দ। জি সিরিজ এই বৎসর আমার রবীন্দ্র সংগীতের একক এলবাম "আমার সকল ভালবাসা" বের করেছে । আমি নিজেকে কবি বা শিল্পী বলতে চাইনা, তবে শিল্পকে আমি ভালবাসি।
Related Articles
Ami Palye Berai
আমি পালিয়ে বেড়াই ড: খায়রুল হক চৌধুরী দয়া করে চুপ কর! আমি আর বুঝতে পারিনা,পারিনা আমি আধাঁরের মাঝে আমার পথ
গাঁয়ের পথে
গাঁয়ের পথে চলতে গেলেই পায়ে লাগে লাল ধূলো, গাঁয়ের পথে ঘেউ ঘেউ করে পাড়ার কুকুর গুলো। গাঁয়ের পথে উড়িয়ে ধূলো
While I was running today
While I was running todayrunning to save a life,lift up a moment full of joy. While I ran to clear




apnar cmotkar likha pore mugdho ami Zakia shudhur bangladesh theke
ধন্যবাদ আর শুভকামনা