আত্মার আত্মীয়

আত্মার আত্মীয়

আত্মার আত্মীয়

–শাহনাজ পারভীন

মনে হলো তোমাকে একটা সুন্দর 
কবিতা উপহার দিই আমি
ঠিক তোমার মনের উপযুক্ত হওয়া চাই।
তা যদি না হয়, আবার চেষ্টা করবো আমি
তোমার গুণাবলীর কথা বলব?
তুমি কেমন মা, স্ত্রী, মেয়ে বা বন্ধু?
নাকি মানুষ হিসেবে তুমি কেমন!
কিছুই বলার প্রয়োজন নেই আমার!
তুমি শুধু তোমার মতই থাকো।
তোমার মতই প্রাণখুলে হাসো আর
শুধুই অনর্গল কথা বলে যাও
সকলের প্রশংসা করো, কারণে বা অকারণে!
এভাবেই দ্যুতি ছড়িয়ে দাও সবার মাঝে।
তুমি তা বুঝতে পারোনা মোটেই!
আমি তোমার মনের খোঁজ পেয়েছি
ভালবেসেছি, বানিয়েছি আত্মার আত্মীয়
থাকবে সেখানে তুমি সারাজীবন
আমার মনের কাছাকাছি!

প্রতীকী ছবি

Shahnaz Perveen

Shahnaz Perveen

আমি ফ্যামিলী মেডিক্যাল প্র্যাকটিশনার, কাজ করছি ফুলটাইম নারেলেন টাউন মেডিক্যাল সেন্টারে। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ১৯৯৩ এ গ্রাজুয়েশন করে নিউজিল্যান্ড প্রবাসি হই ১৯৯৬ সনে। প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়ায় ফেলোশীপ অর্জন করি আর দুই দেশের রোগীদের সেবা করছি গত আঠারো বৎসর যাবৎ। আমি সিডনিতে স্বামী ডাক্তার রশীদ আহমেদ আর দুই কন্যা প্রমা আর নাহিয়ানকে নিয়ে বাস করি। অবসর সময়ে আমার গান করা, শোনা, কবিতা লিখা আর সমুদ্র তীরে বেড়ানো পছন্দ। জি সিরিজ এই বৎসর আমার রবীন্দ্র সংগীতের একক এলবাম "আমার সকল ভালবাসা" বের করেছে । আমি নিজেকে কবি বা শিল্পী বলতে চাইনা, তবে শিল্পকে আমি ভালবাসি।


Place your ads here!

Related Articles

দেয়াল

সুনীল বাবু লাঠি হাতে বাস থেকে নামলো। উত্তেজনায় তার আপাদমস্তক বাঁশ পাতার মত কাঁপছে। কাঁপা শরীরের সমস্তটা লাঠির উপর ভর

স্বপ্ন-বিধায়ক (অন্তরা ১)

মা ছোটোবেলায় সবসময় একটা কথা বলতেন,” বাবা মেয়েদের সবসময় সন্মান করে চলবা, নিজের বোনের মত দেখবা, তুমি একা তোমার তো

মনে মনেই থেকো

মনের বাইরে পা দিও না মনে মনেই থেকো, মনের মাঝেই মনটা আমার মনটা ঘরে রেখো। জান মনটা ঘরেই রেখো।। মনে

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment