মন্দ হবে না

মন্দ হবে না

ভোরের আলোয়, আলতো রোদে
মাঝখানে রং চা
তুমি আমি, মুখুমুখী
খুব মন্দ হবে না!

হাতটি ধরা, তুমি আমি
চোখে, নরম আলো ভাসে
হেঁটেই চলি, খালি পায়ে
ভোরের শিশির ধোয়া ঘাসে

হেটে হেঁটেই, নদীর কূলে
ওপাড় বাঁধা নাহ (নৌকা)
তুমি আমি , জিরিয়ে নিবো
খুব মন্দ হবে না!

অচিন গাঁয়ের, অচিন মানুষ
খুব চেনা চলার ধরণ
অবাক চোখে, তাকিয়ে থাকে
লাজুক লাজুক মন।

আমি হাসি, তুমিও হাসো
মেলে সব হাসিদের ডানা
পথের ফুলের, তাকিয়ে থাকা
খুব মন্দ হবে না!

খুঁজবো দুজন, জোনাক আলো
সেই মনের প্রজাপতি
হারিয়ে যাওয়া স্বপ্ন গুলো
হারিয়ে যাওয়া নদী

তুমি আমি, পেয়েই যাবো
পথিক পথের ঠিকানা
তোমার আমার স্বপ্নে বাধা
খুব মন্দ হবে না!

ক্যানবেরা
২৬/০৯/২০১৭

Shahadat Manik

Shahadat Manik

Writer, poet, lyricist and social activist.


Place your ads here!

Related Articles

প্রতীক্ষা!

প্রতীক্ষা! সারা রাত বাঁশির সুর শোনার প্রতীক্ষা! ওই বাঁশিতে প্রতিদিন একই সুর বাজে, তবুও নতুন লাগে! ওই সুরে এক মায়াবী

আত্মার আত্মীয়

আত্মার আত্মীয় –শাহনাজ পারভীন মনে হলো তোমাকে একটা সুন্দর  কবিতা উপহার দিই আমি ঠিক তোমার মনের উপযুক্ত হওয়া চাই। তা

একটি কবিতার জন্য অপেক্ষা

কবিতা শোনার এক সুখময় অনুভুতি নিয়েকেটেছে সারারাত-কি কবিতা শোনোবে তুমি?কি থাকবে তোমার কবিতাতে?তোমার কবিতায় আমার ভালবাসার কখা থাকবে কী?কবিতা লিখবে

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment