প্রস্থান
শুনলাম গত রাতে চলে গেছে সে
দীর্ঘ জীবন পেড়িয়ে অবশেষে নিজ ঘরে
আত্নঘাতী হয়ে ছিল সে
সেই কবে বোধহয় বছর কুড়ি তো নিশ্চিত হবে
তারপর নিদারুন গুমোট অন্ধকার হাঁতড়ে চলেছিল নিরন্তর
দিগন্তের আলোটুকু ছোঁবে বলে
প্রতিরাতে তারাভরা রাত চিঁড়ে চাঁদ এসে বলেছে তাকে
আজ রাতটুকু থেকে যাও কাল দেখা পাবে
সেই থেকে চাঁদের চকরী হয়ে থেকে গেছে সে
দেখা হবে ……দেখা হবে………নিশ্চয়ই হবে
দরজার ওপারে ওই অসীম শূন্যতায় দুহাত মেলে
দাঁড়িয়ে ছিল কেউ বুঝি কাল রাতে
অভিমানী তাই খোলস ছেড়ে চলে গেছে
অবশেষে ………
ওয়াহিদা নীরা
Related Articles
বিপরীতমুখী
সারাটা জীবন জেদ করে তুই আমার বিপরীতেই থেকে গেলি মেয়ে … আমি বললাম দেখ, চাদের কি অপরূপ স্নিগ্ধ আলো… তুই
কার্তিকের ধানের খেতে
কার্তিকের ধানের খেতে লক্ষ্মণ ভাণ্ডারী কার্তিকের ধানের খেতে ভোরে হিমেল হাওয়া, সবুজ তরুর শাখে শাখে পাখিদের গান গাওয়া। খেতের
আবেদ চৌধুরীর দুটি কবিতা: 'মৃত্যু ও জন্মান্তর' এবং 'অন্য কারো মন'
১ মৃত্যু ও জন্মান্তর আবেদ চৌধুরী শরীর বিদেহী হয় অতিকায় আত্মার দেহ প্রান্তরের দীর্ঘ ছায়া এক গাঙচিল যে জীবন দেখে


