ছি – সু চি – ছি

ছি – সু চি – ছি

সু চি
তোর ছেলেটা, এক মাসের আব্দুল মাসুদ
তোর কোলে’ই মরলো – তুই টের পেলি না
আঁচলে ঢেকে, বুকে জড়িয়ে সীমান্ত পেরিয়ে
পালিয়ে এলি – ধর্ষণ, হত্যা, বুলেট মাথায় নিয়ে
টের পেলি না, বুকের ধন – নিষ্প্রাণ, মৃত
কি ভাবে তোকে বোঝাই, ওটা প্রাণহীন দেহ
ওকে রেখে দে’ সু চি
তোর ছেলে আর বেঁচে নেই!

সু চি
হামিদা বেগম তোরই আসল নাম – ভুলে গেলি
চার দেয়ালে আটকে থেকে সবই ভুলে গেলি!
প্রাণহীন বুকের মানিকটাকে রেখে দে এবার ;
একটু শান্তিতে ঘুমাক, পর দেশের মাটি
পর দেশের আগন্তুক ভালোবাসা
এবার জড়িয়ে ধরুক তাকে পরম আদরে।

সু চি
তুই সেই মা, যাঁকে বলাত্কার শেষে গুলি করে তোর পোষা
সামরিক কুত্তারা, শেষে গলা কেটে নিশ্চিত করে মৃত্যু
তুই’ই সেই কিশোরী সহোদরা, যাদের বার বার বলাত্কার করে
তুই, তোর দেশ, তোর গণতন্ত্র, তোর জেনারেল’রা
সু চি, তুই সেই মানবতার মরণ, যে খান থেকে
মায়ানমারের কাল অধ্যায় শুরু, তোর রক্তহীন হৃদপিন্ডে!

সু চি
তোর মাথায় ঐ টকটকে লাল গেঁদা ফুল – দেখ
জগতের সৃষ্টির সেরা প্রাণী’র রক্ত,
হাড়গোড়, রক্তের পোড়া গন্ধ আছে তাতে
তোর হাতে গৌতম বুদ্ধের রক্তাক্ত শব; রক্তাক্ত অহিংসা
আছে তোর ইচ্ছা, গণহত্যা, পাশবিক অত্যাচার
এই গেঁদা ফুল তোর সন্তানেরই রক্তে রাঙানো আজ!

রোহিঙ্গ্যা? বাঙালি? নাকি মানুষ!
এরাই কি সন্ত্রাসী? এরাই কি জিহাদী? এরাই কি বিদ্রোহী?
ছি – সু চি – ছি

বল, কি ভাবে বলি তোকে
অথবা তোর সমাধি পাশে দাঁড়িয়ে;

জগতের সকল প্রাণী সুখী হউক!

ক্যানবেরা
১৯/০৯/২০১৭

Shahadat Manik

Shahadat Manik

Writer, poet, lyricist and social activist.


Place your ads here!

Related Articles

আমারে কে নিবি… দিলরুবা শাহানা

বিক্রিবাট্টা শেষ হাঁট ভাঙ্গতে শুরু করলো; অপরূপা মেয়েটি তখনো বসে আশা জেগে আছে তার, হয়তো পাওয়া যাবে কাউকে শেষ পণ্য

তবু বেঁচে থাকার আশ্বাস!

ক্রমশই বিষাক্ত হয়ে আসছে চারিপাশ। নি:শ্বাসে বিষের গন্ধ, মুখ ভর্তি তেতো স্বাদ। বিষমাখা ছুরি হাতে ঘুরছে আদম হাওয়ারা, ছোটখাটো ত্রুটিতেই

To Tune You into a Hearty Jingle

এই কবিতা ইতিমধ্যে 5 বার পড়া হয়েছে! Let the dusk come and the sun sinkInto the blues of the ocean;Let

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment