খুঁজে নিয়েছি আমায়
এই করোনায়
নীল আকাশ ভালোবাসে
পাঠায় মেঘ আমি হাঁটি ছায়ায় ছায়ায়
এই করোনায়
চলতি পথের পাখি
কাছে এসে মিষ্টি করে পা ঠোকরায়
এই করোনায়
পিচঢালা পথের পাশে
ছুড়ে ফেলা কোন ডাল গোলাপ ফোটায়
এই করোনায়
বুক ভরে নিঃস্বাস নেয়া
খোলা আকাশের নিচে, মানে বোঝা যায়
এই করোনায়
মানুষের সাথে এই প্রকৃতি
কতটা পরিপূরক কতটা নিবিড়, ভাবায়
এই করোনায়
মিথ্যা কাছে আসা, কাছাকাছি
কতটা মিথ্যা, মিথ্যার মুখোশ খসায়
এই করোনায়
প্রেমে কাছে কি বহু দূরে
প্রশ্নাতীত মনে সুগন্ধী থাকে ভালোবাসায়
এই করোনায়
তুমি গুল্ম বৃক্ষ পশু
কে গৃহবন্ধী, বাকি মুক্ত স্রষ্ঠা বন্ধনায়
এই করোনায়
ভিতরকার মানুষকে
আবার খুঁজে নিয়েছি আমি আমায়
Related Articles
গাঁয়ের পথে
গাঁয়ের পথে চলতে গেলেই পায়ে লাগে লাল ধূলো, গাঁয়ের পথে ঘেউ ঘেউ করে পাড়ার কুকুর গুলো। গাঁয়ের পথে উড়িয়ে ধূলো
আমার অনুভূতি
আমার অনুভূতি কিছু কথা, হৃদয়ের কোন ব্যাথা কিছু অব্যক্ত ভাষা, মনের ব্যাকুলতা কিছু ভাবনা, স্বপ্ন দিয়ে ঘেরা কিছু চিন্তা, নিদারুন
ক্লান্ত সূর্য ডোবে দিনের শেষে
ফুল বাগিচায় ফুটেছে ফুলকলি অরুণ তপন পূব গগনে হাসে, ভোরেরবেলা ঝরে রাতের শিশির উঠোনের ঐ কচি সবুজ ঘাসে। দিঘির জলে


