খুঁজে নিয়েছি আমায়

খুঁজে নিয়েছি আমায়

এই করোনায়
নীল আকাশ ভালোবাসে
পাঠায় মেঘ আমি হাঁটি ছায়ায় ছায়ায়

এই করোনায়
চলতি পথের পাখি
কাছে এসে মিষ্টি করে পা ঠোকরায়

এই করোনায়
পিচঢালা পথের পাশে
ছুড়ে ফেলা কোন ডাল গোলাপ ফোটায়

এই করোনায়
বুক ভরে নিঃস্বাস নেয়া
খোলা আকাশের নিচে, মানে বোঝা যায়

এই করোনায়
মানুষের সাথে এই প্রকৃতি
কতটা পরিপূরক কতটা নিবিড়, ভাবায়

এই করোনায়
মিথ্যা কাছে আসা, কাছাকাছি
কতটা মিথ্যা, মিথ্যার মুখোশ খসায়

এই করোনায়
প্রেমে কাছে কি বহু দূরে
প্রশ্নাতীত মনে সুগন্ধী থাকে ভালোবাসায়

এই করোনায়
তুমি গুল্ম বৃক্ষ পশু
কে গৃহবন্ধী, বাকি মুক্ত স্রষ্ঠা বন্ধনায়

এই করোনায়
ভিতরকার মানুষকে
আবার খুঁজে নিয়েছি আমি আমায়

Shahadat Manik

Shahadat Manik

Writer, poet, lyricist and social activist.


Place your ads here!

Related Articles

একটুকুখানি আলোর খোজে

কবিতাটি আউডার লেন্ড মেমোরিয়াল কমিটি আয়োজিত মাস ব্যাপি ফিল্ম ফেসটিভালের সমাপনি অনুষ্ঠানের জন্যে তাৎক্ষনিক বিশেষভাবে লেখা হয়েছিল। অনুষ্ঠানের মাত্র দ’ঘন্টা

While I was running today

While I was running todayrunning to save a life,lift up a moment full of joy. While I ran to clear

অমর একুশ

ভালোবাসার একুশ তুমিসংখ্যা নও শুধু, তারিখও নওরক্ত টগবগ করা উন্মাদনা তুমিফেস্টুন হাতে ফ্যাশন নওভাষাকে ধারণ করবার চেতনা তুমিমিশ্র ভাষার কালিমা

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment