বিসর্জ্জনে ঘুম
তিনশো চৌষট্টিতম ঘুম বিসর্জ্জনের রাতেও
তুমি এলে,মস্তিষ্কের শিরায় শিরায় জানান দিয়ে!
ঠিক তিনশো চৌষট্টি দিন,
ছেড়ে দিলাম তোমায় কিনবা উল্টো করে তুমি আমায়,
আসলে দুজনেই দুজনকে ছেড়ে দিলাম।
যখন চোখের মুগ্ধতায় জমে গেছে নিত্য অভ্যস্ততা,
তারপর ও বেশ কিছুদিন টেনে গিয়েছি আমরা আমাদের,
তারপর আর কাটতেই চাইতো না,
রাজ্যের ঘুম জমেছিলো চোখে, ইথারে ভাষাহীন সময়!
ফেলাফেলি যখন চুড়ান্ত,
একদিন ঠিক ছাতিমের তলে নারকেল পাতার আংটিটা ফেরত দিয়ে পিছনে ফিরে তাকাইনি কেউ!
সেই থেকে আজ নিয়ে তিনশো চৌষট্টি দিন,
তোমাকে বিসর্জ্জনের সাথে বিসর্জ্জিত হলো ঘুম,
তুমি ফিরে না গিয়ে গেঁথে গেলে মগজে, শিরায় শিরায়।
আমার ঘুম বিসর্জ্জন কিনবা বিসর্জ্জনের ঘুমে
তুমি বসতি করে নিয়ে জানিয়ে দিলে
প্রেমিকারা কখনও ছেড়ে যায় না।
প্রেমিকা মাত্র অবিনশ্বর হয়!

Related Articles
জন্মাষ্টমী ব্রতকথা
জন্মাষ্টমী ব্রতকথা লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) কৃষ্ণ জন্মাষ্টমী তিথি মহা ধূমধাম, মন্দিরেতে অবিরত চলে কৃষ্ণনাম। এয়োগণ উপবাসী থাকে সারাদিন,
ফুলের ব্যথা
ফুলের ব্যথা লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) ঝরা ফুলের কান্না ঝরানো মৌন ইতিহাস কথা কয়, না ফোটা ফুলের কলিরা শত
রুপসী এক গাঁয়ের বৌ
রুপসী এক গাঁয়ের বৌ ।।। শফিক তপন —————————————– রুপসী এক গাঁয়ের বৌ হাটি হাটি পা পা হাসি মাখা মুখ তাঁর



Congratulations bondhu ! Khub valo lagllo