অস্ট্রেলিয়া আসছেন বাংলাদেশের প্রখ্যাত আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা
বাংলাদেশের আবৃত্তিশিল্পীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় শিল্পী শিমুল মুস্তাফা আগামী মার্চের ১৩ তারিখ আবারও আসছেন অস্ট্রেলিয়াতে ।
তিনি কবিতায়নের আয়োজনে “শব্দরা কথা বলে” স্লোগানে মেলবোর্নের ক্লাইটন কমিউনিটি সেন্টারে আগামী ১৭ই মার্চ ও ১৮ই মার্চ দুটি আবৃত্তি সন্ধ্যার উপহার দিবেন। পরবর্তীতে সিডনি বাঙালী কমিউনিটির আমন্ত্রণে ২৪ শে মার্চ সন্ধ্যায় ইঙ্গেলবার্ন কমিউনিটি হলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আবৃত্তি করবেন ।
কবিতা’র বিকেলের সাথে ২৫ শে মার্চ কোয়েকার্স হিল নেইভারহুড সেন্টার সন্ধ্যা ৬ টা থেকে রাট ১০ টা।
এছাড়াও ২৬শে মার্চ শিশু-কিশোরদের নিয়ে একটি একটি কর্মশালায় অংশ নিবেন।
গত বছর এপ্রিল মাসে তিনি অস্ট্রেলিয়া ক্যানবেরা, এডিলাইড ও ব্রিসবেনে আবৃত্তি সন্ধ্যায় অংশগ্রহন করেন।
উল্লেখ্য যে,তিনি সিডনিতে এসেছিলেন বটে কিন্তু ভিসার নিয়ম ভেঙে কোনো আউটডোর অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। তাই সিডনিতে পারিবারিক ভাবে এক ঘরোয়া সন্ধ্যায় সময় কাটান। ভক্তদের কথা দিয়ে যান যে তিনি আবার সিডনিতে আসবেন আবৃত্তি করতে। কথা রাখতেই এবার সিডনিতে আসছেন।
Related Articles
Sitara’s Story’s – A creativity contest
What is Happiness? A creativity contest What is Sitara’s Story’s #whatishappiness campaign? It is an initiative of SiTara’s Story’s to
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০তম জন্মদিন পালিত
সিডনিতে যথাযথ মর্যাদায় আওয়ামীলীগ অস্ট্রেলিয়া’র আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০তম জন্মদিন পালিত সিডনি থেকে পিএস চুন্নু :
‘প্রভাত ফেরী – কবিতা বিকেল বাংলা সংস্কৃতি উৎসব’ “বাংলা ফেস্ট সিডনী” অনুষ্ঠিত হবে ২রা নভেম্বর ২০১৯
প্রতিষ্ঠালগ্ন থেকেই কবিতা বিকেল প্রবাসে শুদ্ধ বাংলা সংস্কৃতির চর্চা ও প্রসারে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত বছর থেকে সিডনির


