অনুষ্ঠিত হলো অজিএনএসইউআরস্’র এজিএম ২০১৬
সিডনিস্থ নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক ছাত্রছাত্রীদের সংগঠন অজিএনএসইউআরস্ এর ষষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ নভেম্বর ম্যাকোয়ারী ইউনিভার্সিটির এক হলরুমে অনুষ্ঠিত ঐ সভায় বিগত এক বছরের সাংগঠনিক এবং আর্থিক প্রতিবেদন পেশ করেন যথাক্রমে সাধারণ সম্পাদকের কার্যালয়ের পক্ষে নাহিদ কামাল এবং ট্রেজারার নেওয়াজ হাসান। বিদায়ী সাধারণ সম্পাদক সভায় উপস্থিত না থাকায় নাহিদ কামাল সাধারণ সম্পাদকের কার্যালয়ের পক্ষে সংগঠনের এক বছরের কার্যক্রম তুলে ধরেন। প্রতিবেদন দু’টি পেশের পরপর নির্বাচন কমিশনার তৌফিক চৌধুরী পুরনো কমিটি ভেঙ্গে দেন এবং তার কাছে জমা পরা মনোনয়ন পত্রের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করেন। উল্লেখ্য কমিটির কোনও পদেই একাধিক মনোনয়ন জমা না পরায় ভোটিং এর প্রয়োজন পরে নি।
নির্বাচন কমিশনারের ঘোষিত নতুন কমিটি অনুযায়ী বিদায়ী কমিটির প্রেসিডেন্ট সাহিদুর রহমান নতুন কমিটিতেও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে পরিবর্তন এসেছে ভাইস প্রেসিডেন্ট পদে। এখানে আগের কমিটির ট্রেজারার নেওয়াজ হাসান এসেছেন। আগের কমিটির মিডিয়া এন্ড কমিউনুক্যাশন সেক্রেটারি মাহফুজুর রহমান রানা তার স্থলাভিষিক্ত হয়েছেন। আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে এতদিন দায়িত্ব পালন করে আসা আসাদ জামান সংগঠনটির স্ট্রেটেজি এন্ড স্পনসর বিষয়ক পরিচালক পদটি লাভ করেছেন। পরিবর্তন এসেছে সেক্রেটারি জেনারেলের পদেও। সেখানে আগের কমিটির কালচারাল সেক্রেটারি নাহিদ কামাল মনোনীত হয়েছেন। তাকে সঙ্গ দেবেন দু’জন জয়েন্ট সেক্রেটারি জেনারেল যথাক্রমে শামস্ মওদুদ এবং আলকায়েত হোসেন। উল্লেখ্য শাম্স এবং আলকায়েত উভয়েই বিদায়ী কমিটিতেও ছিলেন।
এ’ছাড়া আগের কমিটির আরও যারা নতুন কমিটিতেও রয়েগেছেন তারা হচ্ছেন, লজিস্টিক্স এন্ড ওপারেশনস্ সেক্রেটারি পদে নওরোজ মঈন, মিডিয়া এন্ড কমিউনুকেশন সেক্রেটারি পদে সামান্তা ইসলাম, মিডিয়া এন্ড কমিউনুকেশন জয়েন্ট সেক্রেটারি পদে তানভীর শহীদ, স্পোর্টস্ জয়েন্ট সেক্রেটারি পদে কামরান আলী, এক্সটার্নাল এ্যাফার্স সেক্রেটারি পদে রিসাত হুসাইন এবং ইনফরমেশন টেকনলজি সেক্রেটারি পদে তাজিম তারেক।
এবারের কমিটিতে বেশ কিছু নতুন মুখেরও সমাগম ঘটেছে। তারা হলেন এ্যাসিস্টেন্ট ট্রেজারার পদে নাশ আলম,কালচারাল সেক্রেটারি পদে লওরা ফারিয়া, কালচারাল জয়েন্ট সেক্ট্রারি পদে শাহরুখ নাজনীন, কমিউনিটি ডেভেলপমেন্ট সেক্রেটারি পদে মেহেদি রেজা, কমিউনিটি ডেভেলপমেন্ট জয়েন্ট সেক্রেটারি পদে শাওনী রহমান, স্পোর্টস্ সেক্রেটারি পদে এম এ ফরহাদ এবং ইনফরমেশন টেকনলজি জয়েন্ট সেক্রেটারি পদে সরদার ফেরদৌস সাদিক।
পুরাতনে আর নতুনে মিলে অভিজ্ঞতা আর নতুন চিন্তায় সংগঠনটিকে সাফল্যের পরর্বতী পর্যায়ে নিয়ে যাবে -এমনটাই সিডনিবাসি সাবেক এনএসইউআরদের প্রত্যাশা।
মিডিয়া এন্ড কমিউনুকেশন
অজিএনএসইউআরস্
Related Articles
দল মত নির্বিশেষে সকল মানবতা বিরোধী অপরাধের সুষ্ঠ বিচার চাই
দল মত নির্বিশেষে সকল মানবতা বিরোধী অপরাধের সুষ্ঠ বিচার চাই। ছাত্রদল অষ্ট্রেলিয়া সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাজু শরিফ হোসেন সিডনী
আবুল হোসেনকে বাঁচাতে চ্যারিটি কনসার্ট
অন্তরের সাড়ায়,হৃদয়ের ডাকে,জীবন বাঁচাতে,বাড়াবে তোমার হাত……? আবুল হোসেন সহজ সরল, নির্বিবাদী, নিরীহ, নির্ঝঞ্ঝাট এক মানুষ। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকা
ইউনেস্কোর অভিনন্দন
সংবাদ বিজ্ঞপ্তি “ইউনেস্কোর অভিনন্দন” ৭ই মে ২০১৭ আমরা গভীর আনন্দের সাথে সকল মাতৃভাষাপ্রেমি এবং একুশের চেতনার উত্তরসূরি সকলের অবগতির জন্য



