রাজশাহী ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার (RUAAA) মানবিক সহায়তা প্রদান

রাজশাহী ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার (RUAAA) মানবিক সহায়তা প্রদান

Covid-19 মহামারির কারনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অস্বচ্ছল, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ও মেধাবী শিক্ষার্থীদের পাশে মানবিক সহায়তার প্রদান করছে রাজশাহী ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া,রুয়া (RUAAA)।

প্রাথমিক পর্যায়ে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ মিলিয়ে উভয় দেশেই রুয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ৩৬ জন ছাত্রছাত্রীদের মাঝে সরাসরি ইলেক্ট্রনিক মানি ট্রান্সফার ও বিকাশ এর মাধ্যমে নগদ অর্থ প্রদান করেছে। প্রথম পর্যায়ে উক্ত ছাত্রছাত্রীদের বিকাশ একাউন্টে তিন হাজার টাকা করে প্রদান করা হয়। 

দ্বিতীয় পর্যায়ে রুয়া রাবি’র ৯০ জন বর্তমান ছাত্র-ছাত্রীদের মাঝে একই প্রক্রিয়ায় প্রতিজনের বিকাশ একাউন্টে দুইহাজার টাকা প্রদান করে। কোরবানী ঈদের আগেই এই কাজ সম্পন্ন হয়। বিভাগের দুইজন শিক্ষকের রেফারেলের ভিত্তিতে এই টাকা প্রদান করা হয়। তবুও আর্থিক সীমাবদ্ধতার কারনে সকল আবেদনকারীকে সহায়তা দেওয়া সম্ভব হয়নি, যার কারনে রুয়া আন্তরিকভাবে দূ:খিত।

রাজশাহী ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার(RUAAA) প্রেসিডেন্ট জুলফিকার আহমেদ বলেন, “উপহারের পরিমান যত সামান্যই হোক না কেন মানবিক দিক দিয়ে খুব শান্তি অনুভব করতে পারছি কেননা এই কোভিড ১৯ মহামারির সময় আমরা আমাদের প্রিয় ইউনিভার্সিটির ছোট ভাই বোনদের পাশে দাঁড়াতে পেরেছি। আশাকরি, এই প্রক্রিয়া চলমান থাকবে এবং আমাদের সামনে আরও বড় কিছু নিয়ে কাজ করার সুযোগ হবে”।


Place your ads here!

Related Articles

বঙ্গবন্ধু সোসাইটি অস্ট্রেলিয়ার জেল হত্যা দিবস ২০০৮ পালন

৩রা নভেম্বর ১৯৭৫, বাঙ্গালীর জাতীয় জীবনে এক শোক বিধুর দিন। ১৫ই আগষ্ট ১৯৭৫ এর কালো রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ

বাঙালি ঐতিহ্যের বার্তা ও সংস্কৃতির প্রতীক প্রথম মঙ্গল শোভাযাত্রা’র অনন্য সাক্ষী হয়ে রইল সিডনির এএনজেড স্টেডিয়াম

হ্যাপি রহমান: কিছু কিছু উৎসব আছে, যেগুলো বাঙালী সংস্কৃতিকে ধরে রাখে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সে রকমই নিরপেক্ষ অসাম্প্রদায়িক একটা

‘সুন্দরবন রক্ষা’র দাবিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

মোহাম্মদ মনিরুজ্জামান শাকিল,  ক্যানবেরা:  স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে ক্যানবেরাতে অস্ট্রেলিয়ান পার্লামেন্টের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বিশ্বের

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment