আবুল হোসেনকে বাঁচাতে চ্যারিটি কনসার্ট
অন্তরের সাড়ায়,
হৃদয়ের ডাকে,
জীবন বাঁচাতে,
বাড়াবে তোমার হাত……?
আবুল হোসেন সহজ সরল, নির্বিবাদী, নিরীহ, নির্ঝঞ্ঝাট এক মানুষ। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকা ( বর্তমানে কর্মহীন ) আবুল একজন স্নেহময় পিতা, একজন প্রেমময় স্বামী, একজন বন্ধুবৎসল প্রিয় মুখ। স্বপ্নের মতই সাবলীল জীবনে হঠাৎ বিপর্যয় হয়ে আবুলকে গ্রাস করল এক মরণ ব্যাধি। দুটি কিডনীই অকেজো হয়ে গিয়ে আবুল এখন ঘোর অনিশ্চয়তার মুখোমুখি। কিডনি প্রতিস্থাপন ছাড়া আবুলের জীবনে নতুন করে আলো ফোঁটার কোন সুযোগ এখন আর অবশিষ্ট নেই। আশার কথা হচ্ছে একজন কিডনি দাতার সন্ধান পাওয়া গেছে। যেখানে কিডনী দাতা প্রাপ্তি একটি দুরূহ ব্যাপার সেখানে দাতা পাওয়া সত্ত্বেও শুধুমাত্র অর্থাভাবে কিডনি প্রতিস্থাপন করা যাচ্ছে না–ভাবা যায়?
এই পর্যন্ত চালিয়ে আসা চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে সে এখন কপর্দকশূন্য। দৈনন্দিন ব্যয়ভার সংকুলান অসম্ভব প্রায় হওয়াতে তাকে চলে যেতে হয়েছে গ্রামের বাড়িতে। কিডনি প্রতিস্থাপনের মত ব্যয়বহুল চিকিৎসা করানোর আর্থিক সংগতি তার আর নেই।
সবার সম্মিলিত সহযোগিতাই আবুলকে ফিরিয়ে দিতে পারে নতুন জীবন, বাঁচিয়ে রাখতে পারে একটি পরিবারের স্বপ্ন।
একটি জীবন, একটি স্বপ্ন বাঁচিয়ে রাখার প্রচেষ্টায় সিডনির স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় তহবিল সংগ্রহ সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তভাবে কাম্য।

সরাসরি সাহায্যের জন্য।
1. Account Name: SM Haque Sohag- Sumon Zahid & Anwar Hossain.
A/C No: 107-12100057641
A/C Type: Savings
Bank Name: The Premier Bank Limited
7-9 Kawran Bazar, Dhaka
Swift Code: PRMRBDDHKBR
Routing No: 235262534
2. Bkash:
Sohag: 01927370551
Sumon Zahid: 01713163789
3.Kazi Ashfaqur Rahman & Syeda Tanzeen Fatema
BSB 062217
Account No 10567019
Commonwealth Bank of Australia.
(Please mention for Abul and your name as reference.
e.g. For Abul/Ashfaq )
Kazi Ashfaq Rahman
ছেলেবেলা থেকেই শান্তশিষ্ট ছিলাম বলে আমার মায়ের কাছে শুনেছি। দুষ্টুমি করার জন্য যে বুদ্ধিমত্তার প্রয়োজন তা নিশ্চয়ই আমার ছিল না। আমার এই নিবুর্দ্ধিতা একসময় আমার মাকে ভাবিয়ে তুলেছিল। তিনি হয়তো ভেবেছিলেন আমার এই ছেলে জীবনে চলবে কি করে। এখন যেভাবে চলছি তাতে কোনও আক্ষেপ নেই। ভালই তো আছি। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত শিক্ষা, সংস্কৃতি আর ঐতিহ্যে অনন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারাকে জীবনের বড় অর্জন বলে মনে করি। আমার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্রী, আমার শত বোকামী, আলসেমী আর বৈষয়িক না হওয়াকে প্রকারান্তরে প্রশ্রয় দেওয়াতে আমার আর মানুষ হয়ে ওঠা হয়নি। আমার দুই সন্তান, আমি চাই তারা আমার মত বোকাই থেকে যাক কিন্তু আলোকিত মানবিক মানুষ হোক যা আমি হয়তো হতে পারিনি।
Related Articles
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী
ক্যানবেরায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্্যাপনের সূচনা ক্যানবেরা, ২৬ মার্চ ২০২১ বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা কর্তৃক
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দানের আহবান
জাতিসংঘে’র কাছে বাংলাদেশের বর্তমান প্রধান মন্ত্রি শেখ হাসিনা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দানের আহবান জানিয়েছেন। গত ২১ ফেব্রূয়ারী ২০১৬ কেনবেরাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলখ্যে ‘একুশে রেডিও’র সাথে দেওয়া এক সাক্ষাতকারে অস্ট্রেলিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদুত হিজ এক্সিলেন্সি কাজী ইমতিয়াজ হোসাইন বলেন, বাংলাভাষাকে বাংলাদেশের সর্বস্তরে চালু করার সরকারী পদক্ষেপের পাশাপাশি বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্যে জাতিসংঘে’র কাছে প্রধান মন্ত্রি শেখ হাসিনা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দানের আহবান জানিয়েছেন। বিশ্বজুরে বাংলা ভাষার ব্যপক ব্যপৃতির প্রসঙ্গে বলতে গিয়ে রাস্ট্রদুত হোসাইন বলেন, বর্তমানে বিশ্বের প্রায় দুই তৃতীয়াংশ দেশে বাংলা ভাষা ভাষি লোকেদের বিচরন রয়েছে। এসব দেশে বাংলা’র প্রচলন ও চর্চার মধ্যে দিয়ে বাংলাকে আরো ব্যপৃত করার সুজোগ রয়েছে। বাংলা ভাষার মধ্য দিয়ে বিশ্বে বাংলাদেশের পরিচয় আরো নিগুড় হবে বলে তিনি মনে করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’র স্বার্থকতা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন ১৯৯৯ সালে এউনেস্কো ২১ ফেব্রূয়ারী’কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষনা করার পর পৃথিবীর সর্বত্রই সব ভাষাভাষির লোকেরা গর্বের সাথে এই দিন টিকে উদযাপন করে আসছে।মাজিক কর্মকান্ড সহ জন জীবনের প্রতিটি কাজে ভাষার প্রয়োজনীয়তাটাকে স্মরন করার একাটা সুজোগ করে দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। বাংলাকে সর্বস্তরে চালু করার সরকারী উদ্দোগ থাকা স্বত্তেও ব্যাবসায়িক প্রতিষ্ঠানে বাংলাভাষার ব্যবহার তেমনভাবে দেখা যায় না কেন জানতে চাইলে তিনি বলেন- বাংলাদেশ একটা রপ্তানী মুখী দেশ। আর ব্যাবসায়িক
Dhaka International Trade Fair (DITF) 2010: from 01 to 31 January 2010
Bangladesh High Commission, Canberra Dhaka International Trade Fair (DITF) 2010 We have the pleasure to inform all concerned that 15th


