রমজানের জন্য আবেদন

রমজানের জন্য আবেদন

আসসালামুআলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা।

সারাদিন রোজা রেখে দিনের শেষে পেট-পুরে খাওয়া-দাওয়া করতে কার না ভাল লাগে? এবং আমরা খাই। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ পাক আমাদের প্রায় সব ধরনের খাবার ক্রয় করার সামর্থ দিয়েছেন। আমরা কি একবার ভেবে দেখেছি যে দুনিয়াতে কত ভাগ মানুষের এরকম সৌভাগ্য আছে যারা তাঁদের পছন্দের খাবারটি পেট-পুরে খেতে পারেন?

বাংলাদেশের গরীব মানুষের কথাই যদি বলি, যেখানে লক্ষ লক্ষ মানুষ রমজান মাসে প্রয়োজন অনুযায়ী খাবার না পাওয়ার কারনে হয়তো রোযাই রাখতে পারেন না। গত তিন বছর ধরে আমরা যে কাজটি করে যাচ্ছি, শহর থেকে অনেক দূরে প্রত্যন্ত গ্রামের অতি দরিদ্র কিছু পরিবারের লিস্ট করা হয়। রমজান মাসের রোযা শুরুর ২/১ দিন আগে তাঁদের বাড়ি-বাড়ি গিয়ে তা বিতরন করা হয়। এই সাহায্য গুলো পাওয়ার পর তাঁদের অশ্রু শিক্ত খুশির বহিঃপ্রকাশ, সে এক বিশেষ অনুভূতি।

আপনিও হতে পারেন এই খুশীর অংশীদার। গরীব মানুষকে খাওয়ালে এমনিতেই সওয়াব তার উপর গরীব রোযাদারকে খাওয়ানো আরও অনেক অনেক গুন বেশি সওয়াব। অস্ট্রেলিয়ান ১০০ ডলার একটি পরিবারের জন্য যথেষ্ট। আপনার যে কোন পরিমান অর্থ রশিদ মূলে গৃহীত হবে।

আমরা বাংলাদেশে বিশ্বস্ত ব্যক্তিদের দ্বারা এই প্রকল্প চালিয়ে আসছি। আপনার অংশগ্রহনে এই প্রকল্পের পরিধি অনেক প্রসারিত হবে ইনশাল্লাহ।

আবেদনে, শহীদুজ্জামান আলো President, HOPE Inc.
Contact: Email: info@myhope.org.au; Mob: 0403112456
Account name: HOPE Inc. BSB: 112879; Account no: 476967671

HOST OF THE PEACE ENVIRONMENT INC. (HOPE)
Reg. INC1601154; ABN 63260564439; CFN/24447
(Charitable fundraising authority)


Place your ads here!

Related Articles

অস্ট্রেলিয়ায় বঙ্গবন্ধু ও গফ হুইটলামের জীবন ও কর্মের ওপর সেমিনার

দু’জন সমসাময়িক কিংবদন্তী রাজনৈতিক ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী এডওয়ার্ড় গফ হুইটলামের জীবন, কর্ম ও রাজনৈতিক আদর্শের ওপর  অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে গতকাল এক সেমিনার অনুষ্ঠিত হয়। ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের হুইটলাম ইনস্টিটিউট এবং বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরা ও কনস্যুলেট জেনারেল সিডনি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। হুইটলাম ইনস্টিটিউটে মাসব্যাপী গফ হুইটলাম এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে, যা জানুয়ারি পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পিটার শেরগোল্ডের

Please make your Ramadan more rewarding by donating to Islamic Centre Avalon Melbourne

As-salâmu ‘alaikum wa rahmatullâhi wa barakâtuhu Our deepest love and respects to you and your beloved ones on the blessed

News from Sydney on Singer Konok Chapa

কনক চাঁপার সৈজন্যে বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাইথ ওয়েলস সভাপতি এড. মোবারক হোসেনের নৈশ্য ভোজ।গত১৬ ই জুলাই ২০১২কালজয়ী কন্ঠশিল্পি কনক

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment