সিডনিতে প্রতীতির বর্ষবরণঃ আনন্দতরঙ্গ উঠে দশ দিকে

সিডনিতে প্রতীতির বর্ষবরণঃ আনন্দতরঙ্গ উঠে দশ দিকে

ড. শাখাওয়াৎ নয়ন, সিডনি থেকেঃ অস্ট্রেলিয়ার সিডনিতে সাংস্কৃতিক সংগঠন ‘প্রতীতি’র উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৪ বরণ করা হয়েছে। রবিবার (২৩ এপ্রিল ২০১৭) সিডনি’র ওয়েন্টওয়ার্থভিল রেডগাম সেন্টারে এ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথিতযশা সংগীত শিল্পী সিরাজুস সালেকীনের অংশগ্রহণ এবং সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সিডনিবাসী বাংগালি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বর্ষবরণের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাংলা গান, গণসংগীত, নৃত্য এবং আবৃতি হলভর্তি দর্শকদের মনোযোগের পিনপতন নিরবতা অধিকার করে। প্রতীতি বরাবরের মতোই যথাসময়ে (সকাল ১০ঃ৩০ মিনিটে) অনুষ্ঠান শুরু করে। উল্লেখ্য, সিডনির বাংগালিদের পঞ্চাশাধিক সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের মধ্যে ‘প্রতীতি’ সেরকম দুই একটি দীর্ঘজীবি সংগঠনের একটি, যারা সময় মতো অনুষ্ঠান শুরু করে। প্রায় বিশ বছর যাবৎ সিডনিতে মান-সম্মত অনুষ্ঠান পরিবেশনার কারনে অনেকেই এই সংগঠনটিকে সিডনির ছায়ানট বলেও অভিহিত করেন। অনুষ্ঠানে সদ্য প্রয়াত কিংবদন্তী শিল্পী লাকী আখন্দ এর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ফটো ক্রেডিটঃ সরকার কবিরউদ্দিন

ফটো ক্রেডিটঃ সরকার কবিরউদ্দিন


Place your ads here!

Related Articles

ব্যাপক কর্মসূচী হাতে নিচ্ছে ব্রাজিল-বাংলাদেশ বিজনেস ফোরাম

ব্রিক্স (BRICS)-এর প্রথম দেশ ব্রাজিলে এবছর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতিক্ষীত বিশ্বকাপ ফুটবল, ঠিক দু’বছর পরই দু’হাজার ষোলতে বসবে অলিম্পিকের

অনলাইন রেডিও ‘গান বাকসো’ মোবাইল অ্যাপলিকেশন অবমুক্ত

সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে প্রচারিত বাংলা অনলাইন রেডিও ‘গান বাকসো’ সফলভাবে তাদের মোবাইল অ্যাপলিকেশন অবমুক্ত করেছে। ‘Radio Gaan Baksho’ নামে এই

First Non Resident Bangladeshi Conference 2007

First Non Resident Bangladeshi Conference 2007 is going to be held in Dec 27-29 in Dhaka, where leading non resident

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment