রবিবার ২৫ আগষ্ট অমর্ত্যর চতুর্থ মৃত্যু বার্ষিকী

রবিবার ২৫ আগষ্ট অমর্ত্যর চতুর্থ মৃত্যু বার্ষিকী

প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির বানিজ্য অনুষদের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র তৌকির তাহসিন বারী অমর্ত্য ২০২০ সালের এদিন রাতে হঠাৎ করেই মারা যান। সিডনির রুকউড কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অমর্ত্যর কবরে উড্ডীন লালসবুজ পতাকা দেখে দূরদেশের কবরস্থানে আসা বিভিন্ন দেশের মানুষেরা প্রতিদিন বাংলাদেশ দেখেন। শোকার্ত পরিবার বাংলাদেশ জুড়েই গড়ে তুলেছে অমর্ত্য ফাউন্ডেশনের নানান স্থাপনা। এরমাঝে হয়েছে মসজিদ, স্কুল, মক্তব, লাইব্রেরি, নলকূপ সহ নানা স্থাপনা। প্রতিবছর কুরবানির ঈদে দেশের দরিদ্র গ্রামগুলোতে দেয়া হয় গরিবের কুরবানি।

তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে রবিবার ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামের অমর্ত্য মসজিদে কোরানখানি ও দোয়া অনুষ্ঠিত হবে। কুলাউড়ার গরিব মানুষদের ফ্রি খাবার ঘর উন্দালে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাওকাঠি গ্রামের অমর্ত্য লাইব্রেরি ও অমর্ত্য মক্তবে অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল ও দোয়া। রংপুর, চিতলমারী, কুলাউড়ার অমর্ত্য পাঠশালার বাচ্চাদের ভালো খাবার খেতে দেয়া হবে। অমর্ত্যর আত্মার শান্তি কামনায় দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে অনুরোধ করা হয়েছে।🇧🇩❤️🤲🙏


Place your ads here!

Related Articles

রোহিঙ্গা ইস্যুর সমাধান কে করবে? – দুই পর্বের শেষ পর্ব

গত ১৩ সেপ্টেম্বর ২০১৭ তারিখে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল এন্টোনিও গুটারেস এক প্রেস কনফারেন্সে মিয়ানমার কে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান কিংবা কমপক্ষে

ইডেন গার্ডেনসে টি-২০: বাংলদেশের খেলা দেখতে যাবেন?

ফজলুল বারী, কলকাতা থেকে: বাংলাদেশের বাইরে সবচেয়ে বেশি বাঙ্গালি থাকেন পশ্চিমবঙ্গে, কলকাতায়। সেই কলকাতায় আজ বৃহস্পতিবার বাংলাদেশ-পাকিস্তানের খেলা। সুপার টেনের

Rohingyas refused to enter as refugees in Bangladesh: Why?

Myanmar is a multi-religious country with 60 million people. Statistics show that 89% of the population embraces Buddhism . 4%

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment