“অটিজম” কোন রোগ নয়, যে বিষয়গুলো জানা থাকা আবশ্যক
আমাদের প্রতিবেশি মাসুদ সাহেবের দুই ছেলে। তার মধ্যে সামাজিক অনুষ্ঠান, উৎসব, দাওয়াত ইত্যাদিতে তিনি একটি ছেলেকে নিয়ে যান। পরিচয় করিয়ে দেন, এটাই আমার একমাত্র সন্তান।
অথচ, ঘরের ভেতর বন্দী হয়ে থাকা তার আরও একটি সন্তান আছে। এই সন্তানটি বাকি বাচ্চাদের মতো নয়। সবাই বলে, “ও এবনরমাল, ও প্রতিবন্ধী”। কেউ কেউ বলে, ও পাগল।
পাগল, প্রতিবন্ধী, এবনরমাল – এইসব আজেবাজে নামে এইধরনের বাচ্চারা সমাজে পরিচিত। ওদের বাবা মায়েরা ওদের সবার সামনে বাইরে আনতে লজ্জা পান। কেন? কারণ, তার বাচ্চার আচরণ অন্য সব বাচ্চাদের মতো নয়। বুঝতেই পারছেন, যে বাচ্চাদের কথা আমরা বলছি, তারা “অটিজম স্পেকট্রাম ডিজ-অর্ডারে” আক্রান্ত। আমাদের পৃথিবীকে আমরা যেভাবে দেখি, তাদের ব্রেইন সেই একই পৃথিবীকে দেখে অন্যভাবে। স্বাভাবিকভাবেই, সেই বিচিত্র পৃথিবীর সাপেক্ষে তার আচরণটাও হয় বিচিত্র। এই বৈচিত্র্যকে আমাদের সমাজ সহজভাবে নিতে পারেনি কখনোই।
বাবা মায়েরা অনেকক্ষেত্রে এধরনের সন্তানকে বোঝা বলে মনে করেন। ধরে নেন, ওর জীবনে কিছু হবেনা, কারণ ও প্রতিবন্ধী। কিন্তু আসলেই কি তাই? মানসিক প্রতিবন্ধী নামে আমাদের সমাজে যারা পরিচিত, তাদের কি কোনো ভবিষ্যত নেই? কোনো আশার আলো কি আছে এই সমস্যার?
আমাদের আজকের পর্ব, গানবাক্স এলাইভের সিজন টু এপিসোড ফোরে আমরা জানবো সমাজের সেই লুকিয়ে রাখা বাচ্চাদের ইস্যুটির ব্যাপারে, যার নাম অটিজম।
Autism / ADHD in Bengali CommunityDiscussing about Autism / ADHD in Our Community. Autism / ADHD is nothing to be ashamed of. Gain an understanding from our experts.
Posted by Gaan Baksho on Sunday, July 14, 2019
Related Articles
Heart attack in Bangladeshi – by Dr. Atifur Rahman Zarin
Yet another busy Friday. Came home a little late, finished my dinner. My wife was still on Facebook while my
১৯৭১ ভেতরে বাইরে – একটি নিরপেক্ষ এবং নির্মোহ বিশ্লেষন
মুক্তিবাহিনীর ডেপুটি চীফ অফ স্টাফ, জনাব এ, কে খন্দকার একজন সৎ এবং ভদ্রলোক বলে সুপরিচিত। মুক্তিযুদ্ধে যোগ দেওয়া চাকুরিরত সামরিক
জীবন
আমাদের জীবনটা ভারি অদ্ভুত, কখন কি হবে কেও জানেনা, এমনকি আভাসও পায়না, এক নিমেষে সব কিছু উল্টায় যায়…ভাল বা খারাপ!


