ওম
ত্রিবেণী সিন্ধুর জলে
উড়ে যায়
উত্তরীয় তোমার—
চিৎকারের শব্দে ওড়ে বাদুর;
আকুল সুখে
বাঁচাও… বাঁচাও…
(বাতাসে ওড়ে কর্পূর!
কিন্নরী তৈরি করে নুন!
কোমরের খাঁজে শিমুল তুলোর লোভ!)
খুব কামাতুর তুলাচাষী জানে ভাল :
কত হাল্কা, কত নমনীয়,
কত ক্ষার, কত বীজ
এক ফলে।
কতটা ওম পায় দেহ
শীত শীত রাতে…
Najmin Mortuza
দার্শনিক বোধ তাড়িত সময় সচেতন নিষ্ঠাবান কবি। চলমান বাস্তবতাকে ইতিহাস-ঐতিহ্যের পরম্পরায় জারিত করে তিনি কাব্য রূপান্তরে অভ্যস্ত। কাব্য রচনার পাশাপাশি ক্ষেত্রসমীক্ষাধর্মী মৌলিক গবেষণা ও কথাসাহিত্য সাধনায় তাঁর নিবেদন উল্লেখ করার মতো। গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ফোকলোর ও লিখিত সাহিত্যঃ জারিগানের আসরে "বিষাদ-সিন্ধু" আত্তীকরণ ও পরিবেশন পদ্ধতি শীর্ষক গ্রন্থের জন্য সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১২ অর্জন করেছেন।
Related Articles
সিডনিতে অনুষ্ঠিত হল আই সি সি টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ থিম সং এর ফ্ল্যাশ মব
আই সি সি টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে এখন বাংলাদেশে। সুরকার ফুয়াদ আল মুক্তাদির এর লিরিকস আর কনা, এলিটা ও
Good Bad News about Copenhagen Climate Conference
The Copenhagen climate change conference generated much heat across the world but the outcome has disappointed many because there was
পৃথিবী বাচাও আন্দোলন এবং কঠোর বাস্তবতা – জাফর হোসেন
বর্তমান বিশ্বে পরিবেশ রক্ষা বা সেভ দ্যা প্লানেট – একটি বহুল আলোচিত বিষয় । চলমান বিশ্বে আমজনতাকে বাচানোর চেয়ে পৃথিবী



