জয়তু জয়তী
গানপ্রিয় মানুষ আমি। গানেই মেতে থাকি। গানের ক্ষেত্রে সব গানই শুনি। নুতন পুরোনো, যখন যেমন যে মুডে থাকি। গান শোনার পাশাপাশি ভীষণভাবে চাই নুতন প্রজন্ম বুঝতে পারুক ”কী যাদু বাংলা গানে”। প্রজন্ম মেতে থাকুক সুরের যাদুতে। এই চাওয়া থেকেই হোক আর নুতন একটা মিষ্টি মেয়ে, যে কিনা প্রবাসী সে যখন গাইছে এমন সুরের মায়ায়, ছায়া ঘনায়… আহ মন ভরে গেলো, রাখলাম মুগ্ধতা, ভালোবাসা।ক্যানবেরা প্রবাসী পুন্য জয়তীর গান শুনে অন্যরকম ভালো লেগেছে। গানের সাথে চিত্রায়ণ মনকাড়া। আমার গানটি বেশ কয়েকবার দেখে মনে হয়েছে, এরপর আবার কোন গানের চিত্রায়ণ হলে শিল্পীর পোশাক পরিচ্ছদের বিষয়টি নিয়েও কাজ করা যেতে পারে। আমি বলছিনা রবীন্দ্র নাথের গান মানেই রাবীন্দ্রিক সাজ সজ্জা হতে হবে। তবে শুধু মনে হচ্ছিলো জয়তীকে এই গানে সবুজ শাড়ী পড়া কোথাও না কোথাও দেখতে পারলে আরো ভালো লাগতো। গানের ক্ষেত্রে এই বিষয়টি খুব গুরত্বপুর্ন হয়তো না, তারপরও। এমন একটি দারুণ কাজের সাথে থাকা সবার জন্যে শুভকামনা। ভালোবাসা। জয়তু জয়তী…
Related Articles
My teacher Dr. Abu Usuf Alam and a unsolved question
আমার স্যার ড. আবু ইউসুফ আলম এবং একটি অমিমাংসিত প্রশ্নঅধ্যাপক নজরুল ইসলাম হাবিবী (লন্ডন থেকে) ১৯৮৪-৮৫ সেশনের শিক্ষা বর্ষে আমি
Concerns of Patriotic Awami League Supporters
Many supporters of the Awami League (AL) are very conscious and patriotic, who support the AL because they love Bangladesh
জেফরীর নায়ক ও এ কেইস অন করাপ্সন – দিলরুবা শাহানা
-পড়ে শুনাও এবার আমি স্পষ্ট উচ্চারণে জোরালো গলায় পড়তে শুরু করলাম। এ ধরনের জরুরী অর্থপূর্ণ তবে প্রায় অর্থ শূন্য কাজে


