ওম

ওম

ত্রিবেণী সিন্ধুর জলে
উড়ে যায়
উত্তরীয় তোমার—

চিৎকারের শব্দে ওড়ে বাদুর;
আকুল সুখে
বাঁচাও… বাঁচাও…

(বাতাসে ওড়ে কর্পূর!

কিন্নরী তৈরি করে নুন!

কোমরের খাঁজে শিমুল তুলোর লোভ!)

খুব কামাতুর তুলাচাষী জানে ভাল :
কত হাল্কা, কত নমনীয়,
কত ক্ষার, কত বীজ
এক ফলে।

কতটা ওম পায় দেহ
শীত শীত রাতে…

Najmin Mortuza

Najmin Mortuza

দার্শনিক বোধ তাড়িত সময় সচেতন নিষ্ঠাবান কবি। চলমান বাস্তবতাকে ইতিহাস-ঐতিহ্যের পরম্পরায় জারিত করে তিনি কাব্য রূপান্তরে অভ্যস্ত। কাব্য রচনার পাশাপাশি ক্ষেত্রসমীক্ষাধর্মী মৌলিক গবেষণা ও কথাসাহিত্য সাধনায় তাঁর নিবেদন উল্লেখ করার মতো। গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ফোকলোর ও লিখিত সাহিত্যঃ জারিগানের আসরে "বিষাদ-সিন্ধু" আত্তীকরণ ও পরিবেশন পদ্ধতি শীর্ষক গ্রন্থের জন্য সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১২ অর্জন করেছেন।


Place your ads here!

Related Articles

অষ্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন প্রসঙ্গ

এবছর অষ্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধুর ৪৪তম মৃত্যুবার্ষিকী’ ( জাতীয় শোক দিবস ২০১৯ ) উদযাপন ছিল তাৎপর্যপূর্ণ । ‘জাতীয়

Some Challenges to Future Bangladesh: Economic and Political Perspectives

INTRODUCTION Bangladesh has a population density of about 949 people per square kilometer whereas in Australia, the population density is

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ এবং একুশে’র বিশ্বায়ন (দ্বিতীয় পর্ব)

প্রেক্ষাপটঃ “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ” এবং “একুশে’র বিশ্বায়ন” (দ্বিতীয় পর্ব) সিডনীবাসী বাঙালিরা(বিশেষ করে অভিবাসী বাংলাদেশী বাঙালিরা) অত্যন্ত শ্রদ্ধা ও যত্নের

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment