বন্ধুত্ব হয় সমান চিন্তার মানুষের মধ্যে
কাহলীল জিব্রাণ, আইডির নাম! আসল কীনা নকল জানিনা, লোকেশন দেয়া আছে কানাডা। ফেসবুকে এর পোস্টগুলো পড়লে দেখবেন বাংলাদেশে আরেকটা পচাত্তর হত্যাকান্ডের স্বপ্নে বিভোর! বিষয়টি নজরে আসার পর তাকে আজ আমার বন্ধু তালিকা থেকে বাদ দিলাম। জার্মানিতে আশ্রয় নেয়া প্রিয় একজনকেও বাদ দিয়েছি কিছুদিন আগে। ইদানীং তাকে সবকিছুতে দেখি ট্রল করতে মন্তব্য দেখি, ‘জয় বাংলা না বলে যাবেননা!’ মুক্তিযুদ্ধের জয় বাংলা শ্লোগান, কথায় কথায় নানাকিছুতে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে ‘চেতনা ব্যবসায়ী’, মুক্তিযুদ্ধের নেতৃত্বের সংগঠন আওয়ামী লীগকে ‘বাল’, লেখা, আমাদের সনাতন ধরমাবলমবী বন্ধুদের ‘মালাউন’ কটাক্ষে উল্লেখ করা, এসব যাদের ট্রল করার প্রিয় শব্দ বাক্য, তারা আসলে কোথাকার পয়দা তা এখন বোঝার বয়স হয়েছে। এমন ছদ্মবেশী কাউকে চিহ্নিত করে দিলে কৃতজ্ঞ থাকবো। বিদায় করবো।
আরেকদলকেও বন্ধু তালিকা থেকে বিদায় করি, যারা ফেইসবুককে ধর্মগ্রন্থ বা উপাসনালয় মনে করে! আমাকে কেউ ‘ভালো আছেন’ জিজ্ঞেস করলে উত্তর দেই, জি ভালো আছি, আপনি কেমন আছেন? অনুগ্রহপূর্বক এর উত্তরে ‘আলহামদুলিল্লাহ’ লিখে দেবেননা। এটা যদি মুসলমানিত্ব হয় বা মনে করেন, পুরো প্রশ্নটাই আরবিতে করবেন।
এই উপদ্রবটা ইদানীং হঠাৎ শুরু হয়েছে! অথচ সারা জীবন যে কাউকে ‘ভালো আছেন’ জিজ্ঞেস করলেই জবাব পেয়েছি হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন’। বিশ্বাস করেন ইদানীং এই উপদ্রবে কেউ ‘ভালো আছেন’ জানতে চাইলে তাকে আর জিজ্ঞেস করিনা তুমি কেমন আছো’? সোজা চলে যাই তার প্রসংগে। আরো একটু সেয়ানা অইলে কইবে ‘ সে আগে মুসলমান পরে বাঙালি’! তা এই বান্দা এই কথাগুলা বাংলায় কও কেন? তুমিতো মনে করে বিশ্বাস করো মুসলমানের ভাষা আরবি! এমন লোকজনকে জায়গামতো প্রস্থান করতে বলি। কারন বন্ধুত্ব হয় সমান চিন্তার মানুষের মধ্যে।
ফজলুল বারী
Related Articles
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দানের আহবান
জাতিসংঘে’র কাছে বাংলাদেশের বর্তমান প্রধান মন্ত্রি শেখ হাসিনা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দানের আহবান জানিয়েছেন। গত ২১ ফেব্রূয়ারী ২০১৬ কেনবেরাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলখ্যে ‘একুশে রেডিও’র সাথে দেওয়া এক সাক্ষাতকারে অস্ট্রেলিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদুত হিজ এক্সিলেন্সি কাজী ইমতিয়াজ হোসাইন বলেন, বাংলাভাষাকে বাংলাদেশের সর্বস্তরে চালু করার সরকারী পদক্ষেপের পাশাপাশি বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্যে জাতিসংঘে’র কাছে প্রধান মন্ত্রি শেখ হাসিনা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দানের আহবান জানিয়েছেন। বিশ্বজুরে বাংলা ভাষার ব্যপক ব্যপৃতির প্রসঙ্গে বলতে গিয়ে রাস্ট্রদুত হোসাইন বলেন, বর্তমানে বিশ্বের প্রায় দুই তৃতীয়াংশ দেশে বাংলা ভাষা ভাষি লোকেদের বিচরন রয়েছে। এসব দেশে বাংলা’র প্রচলন ও চর্চার মধ্যে দিয়ে বাংলাকে আরো ব্যপৃত করার সুজোগ রয়েছে। বাংলা ভাষার মধ্য দিয়ে বিশ্বে বাংলাদেশের পরিচয় আরো নিগুড় হবে বলে তিনি মনে করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’র স্বার্থকতা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন ১৯৯৯ সালে এউনেস্কো ২১ ফেব্রূয়ারী’কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষনা করার পর পৃথিবীর সর্বত্রই সব ভাষাভাষির লোকেরা গর্বের সাথে এই দিন টিকে উদযাপন করে আসছে।মাজিক কর্মকান্ড সহ জন জীবনের প্রতিটি কাজে ভাষার প্রয়োজনীয়তাটাকে স্মরন করার একাটা সুজোগ করে দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। বাংলাকে সর্বস্তরে চালু করার সরকারী উদ্দোগ থাকা স্বত্তেও ব্যাবসায়িক প্রতিষ্ঠানে বাংলাভাষার ব্যবহার তেমনভাবে দেখা যায় না কেন জানতে চাইলে তিনি বলেন- বাংলাদেশ একটা রপ্তানী মুখী দেশ। আর ব্যাবসায়িক
Only Human Rights Guarantee may stop Crime on Australia Streets
‘হিউম্যান রাইটস’- এর নিশ্চয়তাই অস্ট্রেলিয়াতে স্ট্রিট ক্রাইম বন্ধ করতে পারে অস্ট্রেলিয়াতে ২০০৮-২০০৯ সালে ৫২৭,০০০ জন লোক (মোট জনগোষ্ঠীর প্রায় ৩
সশস্ত্র বাহিনী দিবস
অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ড ২৫ এপ্রিল ANZAC Day বা সশস্ত্র বাহিনী দিবস পালন করে। সেদিন সরকারি ছুটির দিন; সরকারি উদ্যোগে



