পা পিছলে পড়ে যাবেন না, প্রিয় ওয়াসফিয়া
প্রিয় ওয়াসফিয়া নাজরিন। আপনি বাংলাদেশের গর্ব এভারেস্ট বিজয়ীদের অন্যতম। এবং নারী হিসাবে আপনি একমাত্র এভারেস্ট বিজয়িনী না। কিন্তু আপনাকে নিয়ে বেশি মাতামাতি হয়েছে। সম্মান দেয়া হয়েছে বেশি। কারণ আপনি পারিবারিকভাবে বাংলাদেশের উঁচুতলার মানুষদের একজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আপনাকে অনেক সম্মান দিয়েছেন।
কিন্তু আপনি আপনার সম্মান রক্ষায় সতর্ক কী? আপনি কী করে গুলশান হত্যাকাণ্ডের অন্যতম কুশীলব তাহমিদকে সমর্থন করেন? তার মুক্তির পক্ষে প্রচারণা চালান? আপনি কী করে বলেন বাংলাদেশ একটি তথাকথিত স্বাধীন দেশ?
প্রিয় ওয়াসফিয়া, অনেক কষ্টে আপনি এভারেস্টের চূড়ায় উঠেছিলেন। পা পিছলে নিচে পড়ে যেতেও সময় নিচ্ছেন না!! কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই আপনার ভ্যারিফাইড পেজ থেকে আপনি আপনার এসব বিতর্কিত পোস্টসমূহ এর মাঝে মুছেও দিয়েছেন!
ছবি: হলি আর্টিজান রেস্তোরাঁয় এক জঙ্গি ও হাসনাতের সাথে কালো টি-শার্ট পরা অস্ত্র হাতে তাহমিদ
Related Articles
নিব্রাস ইসলাম জামিনে মুক্ত ছিল
নিব্রাস ইসলাম ভেবেছিল তার বড়লোক বাবার সঙ্গে থেকে বেহেস্তে যাওয়া সম্ভব না! কারন বড়লোকগুলা মূলত করাপ্ট হয়। এরচাইতে গরিবের মেস
ছোটগল্প – আত্ম বিসর্জন
এক আমি তখন অনার্স প্রথম বর্ষের ছাত্র। সদ্যই হলে ওঠেছি। পাঠ্যের পড়াশোনাতে যতটুকু না আমার আগ্রহ তার চেয়ে বেশি সাংস্কৃতিক
আজব সব কারবার
বাংলাদেশের এই খবর গুলো দেখলে অন্তর আত্মা কেঁপে ওঠে । মানবিকতা বিহীন জীবন ।আমি নিজেই এবার দেশে গিয়ে অনেক ক্ষেত্রে





