অনুষ্ঠিত হলো অজিএনএসইউআরস্’র এজিএম ২০১৬

অনুষ্ঠিত হলো অজিএনএসইউআরস্’র এজিএম ২০১৬

সিডনিস্থ নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক ছাত্রছাত্রীদের সংগঠন অজিএনএসইউআরস্ এর ষষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ নভেম্বর ম্যাকোয়ারী ইউনিভার্সিটির এক হলরুমে অনুষ্ঠিত ঐ সভায় বিগত এক বছরের সাংগঠনিক এবং আর্থিক প্রতিবেদন পেশ করেন যথাক্রমে সাধারণ সম্পাদকের কার্যালয়ের পক্ষে নাহিদ কামাল এবং ট্রেজারার নেওয়াজ হাসান। বিদায়ী সাধারণ সম্পাদক সভায় উপস্থিত না থাকায় নাহিদ কামাল সাধারণ সম্পাদকের কার্যালয়ের পক্ষে সংগঠনের এক বছরের কার্যক্রম তুলে ধরেন। প্রতিবেদন দু’টি পেশের পরপর নির্বাচন কমিশনার তৌফিক চৌধুরী পুরনো কমিটি ভেঙ্গে দেন এবং তার কাছে জমা পরা মনোনয়ন পত্রের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করেন। উল্লেখ্য কমিটির কোনও পদেই একাধিক মনোনয়ন জমা  না পরায় ভোটিং এর প্রয়োজন পরে নি।

নির্বাচন কমিশনারের ঘোষিত নতুন কমিটি অনুযায়ী বিদায়ী কমিটির প্রেসিডেন্ট সাহিদুর রহমান নতুন কমিটিতেও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে পরিবর্তন এসেছে ভাইস প্রেসিডেন্ট পদে। এখানে আগের কমিটির ট্রেজারার নেওয়াজ হাসান এসেছেন। আগের কমিটির মিডিয়া এন্ড কমিউনুক্যাশন সেক্রেটারি মাহফুজুর রহমান রানা তার স্থলাভিষিক্ত হয়েছেন। আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে এতদিন দায়িত্ব পালন করে আসা আসাদ জামান সংগঠনটির স্ট্রেটেজি এন্ড স্পনসর বিষয়ক পরিচালক পদটি লাভ করেছেন। পরিবর্তন এসেছে সেক্রেটারি জেনারেলের পদেও। সেখানে আগের কমিটির কালচারাল সেক্রেটারি নাহিদ কামাল মনোনীত হয়েছেন। তাকে সঙ্গ দেবেন দু’জন জয়েন্ট সেক্রেটারি জেনারেল যথাক্রমে শামস্ মওদুদ এবং আলকায়েত হোসেন। উল্লেখ্য শাম্স এবং আলকায়েত উভয়েই বিদায়ী কমিটিতেও ছিলেন।

এ’ছাড়া আগের কমিটির আরও যারা নতুন কমিটিতেও রয়েগেছেন তারা হচ্ছেন, লজিস্টিক্স এন্ড ওপারেশনস্ সেক্রেটারি পদে নওরোজ মঈন, মিডিয়া এন্ড কমিউনুকেশন সেক্রেটারি পদে সামান্তা ইসলাম, মিডিয়া এন্ড কমিউনুকেশন জয়েন্ট সেক্রেটারি পদে তানভীর শহীদ, স্পোর্টস্ জয়েন্ট সেক্রেটারি পদে কামরান আলী, এক্সটার্নাল এ্যাফার্স সেক্রেটারি পদে রিসাত হুসাইন এবং ইনফরমেশন টেকনলজি সেক্রেটারি পদে তাজিম তারেক।

এবারের কমিটিতে বেশ কিছু নতুন মুখেরও সমাগম ঘটেছে। তারা হলেন  এ্যাসিস্টেন্ট ট্রেজারার পদে নাশ আলম,কালচারাল সেক্রেটারি পদে লওরা ফারিয়া, কালচারাল জয়েন্ট সেক্ট্রারি পদে শাহরুখ নাজনীন, কমিউনিটি ডেভেলপমেন্ট সেক্রেটারি পদে মেহেদি রেজা, কমিউনিটি ডেভেলপমেন্ট জয়েন্ট সেক্রেটারি পদে শাওনী রহমান, স্পোর্টস্ সেক্রেটারি পদে এম এ ফরহাদ এবং ইনফরমেশন টেকনলজি জয়েন্ট সেক্রেটারি পদে সরদার ফেরদৌস সাদিক।

পুরাতনে আর নতুনে মিলে অভিজ্ঞতা আর নতুন চিন্তায় সংগঠনটিকে সাফল্যের পরর্বতী পর্যায়ে নিয়ে যাবে -এমনটাই সিডনিবাসি সাবেক এনএসইউআরদের প্রত্যাশা।

মিডিয়া এন্ড কমিউনুকেশন

অজিএনএসইউআরস্

nsu


Place your ads here!

Related Articles

মাসিক মুক্তমঞ্চের আয়োজনে সিডনিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানঃ জীবন ও রাজনীতি’ গ্রন্থের বর্ণাঢ্য উদ্বোধন

গত ১লা নভেম্বর ২০০৮ সিডনির ইষ্ট লেকসস্থ একটি প্রখ্যাত রেস্টুরেন্টে বাংলাদেশের বিশিষ্ট কলামিষ্ট, বঙ্গবন্ধু গবেষক ও প্রখ্যাত রাজনৈতিক সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব

সিডনিতে মঞ্চ নাটক ‘লীভ মি এলোন’ দেখবেন ফারুকী ও তিশা

‘লীভ মি এলোন’ মঞ্চনাটকের বিশেষ প্রদর্শনী ১৫ জুন সিডনিতে মঞ্চ নাটক দেখবেন ফারুকী ও তিশা অস্ট্রেলিয়ার সিডনিতে আবারও মঞ্চায়িত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের মঞ্চনাটক ‘লীভ মি এলোন’। ১৫ জুন ওয়ালিপার্কেরহরাইজন থিয়েটারে সন্ধ্যা ছয়টায় এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক মোস্তফাসরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সিডনি সফরকে কেন্দ্র করে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করাহয়েছে। প্রদর্শনীতে উপস্থিত থাকবেন এই তারকা দম্পতি। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে (২০১৯) অংশ নিতে সিডনি আসছেনফারুকী ও তিশা। মুক্তিযোদ্ধার মেয়েকে কেন্দ্র করে তৈরি নাটকটির রচয়িতা ও নির্দেশক প্রবাসী নাট্যজন জন মার্টিন। নাটকটি মঞ্চায়ন করেনাট্য সংগঠন আলাপন থিয়েটার। ইতিমধ্যে ‘লীভ মি এলোন’ সিডনিতে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সিডনিতে এনাটকটির এবারের মঞ্চায়ন হচ্ছে দশমতম। মঞ্চনাটক প্রদর্শনীর পরপর ফারুকী ও তিশার সঙ্গে এক বিশেষ গল্প-আড্ডার আয়োজনও করেছে আলাপন। সিনেমা ওনাটকের নানান কথা নিয়ে দর্শকদের সঙ্গে কথা বলবেন এই তারকা দম্পতি। মঞ্চনাটকের বিশেষ প্রদর্শনী উপলক্ষেআসনসংখ্যা সীমিত রাখা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে গোলাম মোস্তফা জানিয়েছেন, তারকা জুটির সঙ্গেমঞ্চনাটকটি উপভোগ করতে টিকিট প্রায় শেষের পথে। আসন খালি থাকার ভিত্তিতে টিকিট সংগ্রহ করা যাবে আলাপনের ০৪০৬ ৬৭৯ ২৬৮ মুঠোফোনে যোগাযোগ করে।

BEN community forum voices Climate Action for Bangladesh

Bangladesh Environment Network (BEN) Australia Chapter has observed the World Environment Day (5 June) on the 23rd of June 2012

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment