SAU Alumni স্কলারশিপ…

SAU Alumni স্কলারশিপ…

অস্ট্রেলিয়াতে বসবাসকারী  ঢাকার শেরে-বাংলা-নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন  ছাত্র-ছাত্রী’রা(SAU Alumni) এবছর থেকে শেরে-বাংলা-নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের গরীব ও মেধাবী কৃষি শিক্ষারতিদের স্কলারশিপ দেবার এক সিন্ধান্ত নিয়েছে।

কেনবেরায় লেক বারলিন গ্রিফিন –এলাকায় SAU Alumni-এর ২০১৬ গেট্টুগেদারে উপস্থিত সকল কৃষিবিদ পরিবার এই সিন্ধান্ত-কে অভিনন্দন জানান এবং উপস্থিত ভাবেই ‘SAU Alumni স্কলারশিপ’-এর জন্যে ২২শত অস্ট্রেলিয়ান ডলার- এর তহবিল গঠন করতে সক্ষম হন।

গত তিন বছর যাবত SAU Alumni প্রতি বছর SAU গেট্টুগেদারে করে আসছে- এবছর গেট্টুগেদারের আয়োজন করা হয়েছিল কেনবেরাতে।  এই গেট্টুগেদারে কেনবেরাস্থ কৃষিবিদ পরিবার ছাড়াও উপস্থিত ছিল সিডনী ও নারাব্রি (নিঊ, শাউথ ওয়েলস)-এর SAU Alumni পরিবার।

গেট্টুগেদারে রকমারি খাবারের পাশাপাশি বিভিন্ন খেলাধুলা, স্মৃতিচারন ও গান বাজনার ব্যবস্থ্যা ছিল।ছোট্ট ছেলে মেয়েদের জন্যে ছিল ‘ বল ইন দি পট’, মহিলাদের জন্যে ছিল হাড়ি ভাঙ্গা, আরা আলাদা আলাদা ভাবে পুরুষ ও মহিলাদের জন্যে ছিল ‘পিলো থ্র’ খেলা।

বন্ধু দের নিয়ে হাসি-ঠাট্টা আর গল্প গুজব করে দিন টি ভালো কেটেছিল।  কিছুক্ষনের জন্যে  হলেও  প্রায় ৩০ বছর আগের সেই কলেজ জীবন স্মৃতিচারন করার সুজোগ পেয়েছিলাম। পেয়েছিলাম কিছুক্ষনের জন্যে হলেও আমার জন্মস্থানের স্মৃতিচারন করার সুজোগ।

বাংলাদেশ গরীব এক টা দেশ হয়েও টিঊশন ফি ছাড়া আমাকে শিক্ষিত করেছিল বলেই আজ আমি অস্ট্রেলিয়াতে প্রতিষ্ঠত– যে দেশ আমাকে আমার  জীবনে প্রতিষ্ঠা দিয়েছে সেই দেশের জন্যে ‘SAU Alumni স্কলারশিপ’- প্রোগ্রাম। আমি সেই স্কলারশিপ প্রোগ্রামের উদ্দোগতাদের একজন হতে পেরেছি ভেবে ভালো লাগছে।


Place your ads here!

Related Articles

খালেদা বিহীন নির্বাচন খালেদা জিয়ার ভবিষ্যত

ফজলুল বারী: রোববার সুপ্রিমকোর্টের সিদ্ধান্তের পর জানা হয়ে গেলো একাদশ জাতীয় নির্বাচন হচ্ছে খালেদা জিয়ার অংশগ্রহন ছাড়াই। তাঁর রাজনৈতিক ভবিষ্যতও

আপনার প্রিয় সমাবেশ “বিগেস্ট মর্নিং টি গুড মর্নিং বাংলাদেশ”

আবার আসছে…… ব্লাকটাউন, লাকেম্বা এবং ম্যাসকটে বছর ঘুরে আবার আসলো নিউ সাউথ ওয়েলস ক্যান্সার কাউন্সিলের ফান্ড রেইজিং প্রোগ্রাম বিগেস্ট মর্নিং

Commerce Minister’s verdict before the trial

The government-sponsored inquiry committee is still investigating the ruthless killings of army officers at BDR headquarters in Dhaka. The committee

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment