অস্ট্রেলিয়া প্রবাসী লেখক মোঃ ইয়াকুব আলীর প্রথম বই ‘নদীর জীবন’ এসেছে এইবারের বইমেলায়
অস্ট্রেলিয়া প্রবাসী লেখক মোঃ ইয়াকুব আলীর প্রথম বই ‘নদীর জীবন’ প্রকাশিত হয়েছে। বইটি মূলত লেখকের শৈশব কৈশোরের স্মৃতিকথা হলেও এতে উঠে এসেছে আবহমান গ্রাম বাংলার চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য, পাশাপাশি স্থান পেয়েছে শহুরে সংস্কৃতির সাথে গ্রামীণ সংস্কৃতির সংঘাত ও সামঞ্জস্য। এই বইয়ের মূল উপজীব্য মানুষ এবং সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রার পরিবর্তন। তাই এই বই হয়ে উঠেছে একটা সময়ের দলিল। বইটি প্রকাশ করেছে ‘প্র প্রকাশনী’ আর প্রচ্ছদ করেছেন ‘ব্রত রায়’। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার ১৯১ নং ‘আনন্দম’ এর স্টলে; চাইলে আপনি অনলাইনেও নিচের লিংকে অর্ডার করতে পারবেন।
https://www.kablewala.com.bd/book-online-kablewala/publishers/category-1416/

Related Articles
ঘৃণার বিপরীতে ভালোবাসা
মানুষ সৃষ্টির সেরা জীব তার বিবেকের গুণে। কারণ অন্যান্য প্রাণীর যেখানে বিবেববোধ নাই সেখানে মানুষ তার বিবেক দিয়ে ভালো মন্দ
বৈদেশিক বিনিয়োগের অপার সম্ভাবনাময় দেশ
বাংলাদেশ বৈদেশিক বিনিয়োগের একটি অপার সম্ভাবনাময় দেশ। গত সাড়ে পাঁচ বছরে যেভাবে দেশের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হয়েছে তাতে এদেশে বৈদেশিক
Bangladesh: No Justice for Wounded Teenager
The Bangladeshi government should order an independent investigation and prosecute members of the Rapid Action Battalion (RAB) responsible for a


