অমর একুশ
ভালোবাসার একুশ তুমি
সংখ্যা নও শুধু, তারিখও নও
রক্ত টগবগ করা উন্মাদনা তুমি
ফেস্টুন হাতে ফ্যাশন নও
ভাষাকে ধারণ করবার চেতনা তুমি
মিশ্র ভাষার কালিমা নও
শহীদের রক্তে লাল রাস্তার পিচ তুমি
জুতো পা বেদীতে রাখা নির্লজ্জতা নও
মায়ের বুলি আওড়ানো সুখ তুমি
উর্দু হিন্দির বাজারের কাটতি নও
বিশ্বের কাছে গর্ব করবার রাজকাহিনী তুমি
তবু কেন নিজ সন্তানের অবজ্ঞায়
নিজ মাটিতেই মুখখানি ঢেকে রও?
সন্তানহারা মায়ের চোখে ঝিলিক দেয়া আলো
আজ সর্বাঙ্গে মেখে নাও।
ছবিঃ মোঃ ইয়াকুব আলী

Related Articles
জ্বলে দীপ সন্ধ্যা আসে
জ্বলে দীপ সন্ধ্যা আসে লক্ষ্মণ ভাণ্ডারী আমাদের গাঁয়ে আছে ছোট ছোট মাঠ, কাজলা দিঘিতে আছে শান বাঁধা ঘাট। দিঘি
স্বপ্ন-বিধায়ক (অন্তরা ১)
মা ছোটোবেলায় সবসময় একটা কথা বলতেন,” বাবা মেয়েদের সবসময় সন্মান করে চলবা, নিজের বোনের মত দেখবা, তুমি একা তোমার তো
গাঁয়ের আঁধারে সাঁঝের আকাশে
গাঁয়ের আঁধারে সাঁঝের আকাশে লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) গাঁয়ের আঁধারে সাঁঝের আকাশে সাঁঝের তারারা ফোটে, নদীতটে আছে নৌকাখানি বাঁধা


