বিষণ্ণ শহরের পথে
এ শহরে আমার কোনো বন্ধু নেই!
অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ, অনুযোগ, উৎকণ্ঠা নেই।
বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি,
তা বন্ধুহীনতার নয়, নয় একাকীত্বের।
কেবল একরাশ ক্লান্তির!
এ শহরে ক্লান্তি মুছবার মত আমার কোনো গামছা নেই।
আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি।
এ শহরে আমরা প্রত্যেকেই তো একেকটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই।
এ শহরে প্রত্যেকের মন একেকটা সাদা থান পরে আছে।
বিধবা মন নিয়ে সাংসারিক দম্পতি যাপন করছে দিনরাত।
এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীনতা।
আমি আমার অবসাদ ফেরি করি না কারো দুয়ারে।
যে শহরে সকালের রোদেরা অভিশপ্ত,
হাড়ের সন্ধিতে জমাট ব্যথার মত অসহ্য জীপন যাপন,
সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারী করব?

Related Articles
নির্জন পথে আঁধার নামে
নির্জন পথে আঁধার নামে লক্ষ্মণ ভাণ্ডারী নদীর কূলে পড়ে আসে বেলা চাষীরে ফেরে ঘরে, দূরে দূরে গ্রামে জ্বলে উঠে
অনু গল্প: ডাকাতিয়া
সিমছাম, সুন্দর নিরীহ গ্রাম। যে দিকে চোখ যাবে, সবুজ আর সবুজ; চোখ জুড়ানো সবুজ চারিদিকে। আর সাথে আছে সরল প্রাণ
She isn’t a little girl of the 1971 any more!
WHENEVER I approach her, I feel numb. I feel speechless. I want to know who she is. But I don’t


