মায়ের কাছে চিঠি

মায়ের কাছে চিঠি

মা তুমি কেমন আছো?
শুধুই জানতে ইচ্ছে করে,
তোমার কথা মনে হলে
চোখের পানি ঝরে।

এখন কেন আমায় ছেড়ে
অনেক দূরে থাকো,
তোমার ছেলে, খায়নি কো ভাত
খবর কি তা রাখো?

আদর করে কোলে নিতে
দুধ-মাখা ভাত খাইয়ে দিতে
ছড়ায় ছড়ায় ঘুম পড়াতে
নামাজ পড়ে দোয়া দিতে।

হারিয়ে গেছে মাগো তোমার
আদর মাখা ছোঁয়া,
মাথার উপর হাত রাখো না
কোথায় পাবো দোয়া।

বাবা বলেছে আসবে তুমি
সুস্থ সবল হয়ে,
তাইতো আমি সকাল-সন্ধ্যা
দাড়াই পথে গিয়ে।

হায়াত মাহমুদ

হায়াত মাহমুদ

হায়াত মাহমুদ


Place your ads here!

Related Articles

দেশ আমার, মাটি আমার

ভারত আমার জন্মভূমি, এই দেশ আমার মাতৃভূমি, স্বদেশ আমার ভারতবর্ষ, জননী আমার বঙ্গ ভূমি। এই মাটিতে জন্ম আমার আমি দেশকে

Letter from Nawabjan to…

Oh dear you wrote my fate! My life is nothing but wait, Wait, wait and endless wait ‘Ye Nathi Hammari

আসিছে দীপাবলী

আসিছে দীপাবলী লক্ষ্মণ ভাণ্ডারী   কৃষ্ণপক্ষের চাঁদ হাসিছে গগনেতে, বৈরাগীর গীত শুনি রজনী প্রভাতে। বিছানায় আছি শুয়ে মেলিয়া নয়ন, চাষী

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment