“পারিবারিক জীবনে সূন্নাহর গুরুত্ত্ব” ওয়ার্কশপ অনুষ্ঠিত
গত ২৫শে মার্চ রবিবার “পারিবারিক জীবনে সূন্নাহের্ গুরুত্ত্ব” শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। Advance Diversity Services এবং HOPE Inc. এর যৌথ উদ্যোগে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। কোগরা স্কুল অফ আর্ট হলে দুপুর ২টায় দুপুরের খাবারের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়।
প্রথমেই বক্তব্য রেখেছেন Advance Diversity Services এর এস এস পি প্রোগ্রামের ম্যানেজার Mr. Anthony Scerri, এরপর বক্তব্য রাখেন HOPE Inc. এর সভাপতি জনাব শহীদুজ্জামান আলো। ওয়ার্কশপ এর মূল বক্তা শেখ সাইফুল হাসান আলোচ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তাগণ পারিবারিক জীবনে সুন্নাহর প্রাকটিসের উপর গুরুত্ত আরোপ করেন। ইহকালের পারিবারিক জীবনে সুন্নাহর সঠিক ভাবে ব্যবহার করলে পরকালেও আল্লাহ পাক বেহেস্তে পরিবারটিকে সুখি রাখবেন। এজন্য পরিবারের সকল সদস্যদের প্রতি সকলের হক আদায় করার গুরুত্ত দিয়েছেন প্রধান বক্তা।
ওয়ার্কশপটি উপস্থাপনা করেন রকডেল মসজিদের পরিচালক জনাব মইন উদ্দীন। ওয়ার্কশপের বিশেষ আকর্ষণ ছিল উপস্থিত দর্শক- শ্রোতাদের পক্ষ থেকে কোরআন ও সুন্নাহ র্সম্পর্কে বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর। ওয়ার্কশপের আরও একটি আকর্ষণ ছিল জনাব সাব্বির আহমেদের হামদ পরিবেশনা।
পাশাপাশি পৃথক ২ টি হলে পৃথক ভাবে পুরুষ এবং মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়। আলোচনা পর্ব সুষ্ঠ ভাবে চালানোর স্বার্থে ছোট্ট ছেলে মেয়েদের জন্য চাইল্ড মাইনডিং এর ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানটিকে সফল ভাবে সার্থক করতে স্পনসর Advance Diversity Services (ADS), Host of the Peace Environment Inc. (HOPE) এবং যিনি যে ভাবে সহযোগিতা করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানানোর মাধ্যমে ওয়ার্কশপের সমাপ্তি করা হয়।
বিঃ দ্রঃ ব্যক্তিগত অনিচ্ছার কারনে মহিলা হলরুম এবং অনেকের ছবি ছাপানোর জন্য পাঠানো হয়নি।
Related Articles
২৪ শে ফেব্রুয়ারী সিডনির ইঙ্গেলবার্নে পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
কবি লিখেছেন ‘যতদূর বাংলা ভাষা, ততদূর এই বাংলাদেশ’ । আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি! বাংলা
সিডনিতে মঞ্চ নাটক ‘লীভ মি এলোন’ দেখবেন ফারুকী ও তিশা
‘লীভ মি এলোন’ মঞ্চনাটকের বিশেষ প্রদর্শনী ১৫ জুন সিডনিতে মঞ্চ নাটক দেখবেন ফারুকী ও তিশা অস্ট্রেলিয়ার সিডনিতে আবারও মঞ্চায়িত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের মঞ্চনাটক ‘লীভ মি এলোন’। ১৫ জুন ওয়ালিপার্কেরহরাইজন থিয়েটারে সন্ধ্যা ছয়টায় এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক মোস্তফাসরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সিডনি সফরকে কেন্দ্র করে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করাহয়েছে। প্রদর্শনীতে উপস্থিত থাকবেন এই তারকা দম্পতি। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে (২০১৯) অংশ নিতে সিডনি আসছেনফারুকী ও তিশা। মুক্তিযোদ্ধার মেয়েকে কেন্দ্র করে তৈরি নাটকটির রচয়িতা ও নির্দেশক প্রবাসী নাট্যজন জন মার্টিন। নাটকটি মঞ্চায়ন করেনাট্য সংগঠন আলাপন থিয়েটার। ইতিমধ্যে ‘লীভ মি এলোন’ সিডনিতে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সিডনিতে এনাটকটির এবারের মঞ্চায়ন হচ্ছে দশমতম। মঞ্চনাটক প্রদর্শনীর পরপর ফারুকী ও তিশার সঙ্গে এক বিশেষ গল্প-আড্ডার আয়োজনও করেছে আলাপন। সিনেমা ওনাটকের নানান কথা নিয়ে দর্শকদের সঙ্গে কথা বলবেন এই তারকা দম্পতি। মঞ্চনাটকের বিশেষ প্রদর্শনী উপলক্ষেআসনসংখ্যা সীমিত রাখা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে গোলাম মোস্তফা জানিয়েছেন, তারকা জুটির সঙ্গেমঞ্চনাটকটি উপভোগ করতে টিকিট প্রায় শেষের পথে। আসন খালি থাকার ভিত্তিতে টিকিট সংগ্রহ করা যাবে আলাপনের ০৪০৬ ৬৭৯ ২৬৮ মুঠোফোনে যোগাযোগ করে।
চেয়ারপারসন পদে পুনর্নির্বাচিত বেগম খালেদা জিয়াকে অস্ট্রেলিয়া বিএনপির অভিনন্দন
এম,মোরশেদ অস্ট্রেলিয়া থেকে : গতকাল শনিবার ৫ই ডিসেম্বর ২০০৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার এক বিবৃতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী





