খোদাসৃষ্ট এক প্রাণীজ সহোদর কি বলছে?
আমি এখন তোমার দিকে তাকিয়ে কি ভাবছি জানো?
পৃথিবী জুড়ে তোমাদের হানাহানি, ধংসাত্বক কর্মকান্ড, লোভ, লালসা, প্রতিহিংসা, কপটতা, শঠতা ইত্যাকার দ্বিপদী বৈশিষ্ট আমাকে লজ্জিত ও ব্যাথিত করছে।
ক্ষমা করো এই ধৃষ্টতা। আমি জানি তোমরা সৃষ্টির সেরা জীব। আশরাফুল মাখলুকাত।
একটা সাদৃশ্য অবশ্য আছে – অনেক মানবপুরুষের সাথে। টাক পড়েছে কারণ তোমার মতোই জিন সূত্রে আমি এটা পেয়েছি।
আমার দিকে একটু তাকাও।
আমার চোখে দীঘল কালো সরোবরের প্রতিচ্ছবি। তোমার মতো চিন্তাশীল না হলেও আমার কৃষ্ণ কালো চোখের উজ্জ্বল গভীরতা আর কৌতুহলী চরিত্র তোমার ভালো লাগবে।
কাছে এসে বসো, আমার দ্বিপদী বন্ধু।
Related Articles
Dr Atifur Rahman on Gold Coast Medical TV Serial
The race to save Darryl’s heart with a balloon – Dr Atifur Rahman on Gold Coast Medical: Wed 30 Nov,
একটি মৃত্যু ও অনেক প্রশ্ন – দিলরুবা শাহানা
নতুন বছর ২০১০ সবে শুরু হয়েছে। জানুয়ারীর ২ তারিখ। ছেলেটি হাংরি জ্যাকস্এ কাজে যাচ্ছে। সময়টা রাত। সদ্য গ্র্যাজুয়েট ডিগ্রী পাওয়া


