অজ্ঞাতনামা

অজ্ঞাতনামা

সচরাচর যা হয়
মৃত মানুষের চারপাশ থেকে কিছুটা হলেও কান্নার
শব্দ শোনা যায়

কিছু মৃতের জন্য বিলাপ করা কান্নার রোল উঠে
কারো জন্যে কিছুটা চাপা
কারো চারপাশে বাতাসটা থমকানো
কারোটায় একটু -আধটু উহ আহঃ

আশ্চর্য তেমন কিছুই হচ্ছিলোনা সেখানে
সবাই ঝুকে কি যেন খুঁজছিলো
অথবা মেলাচ্ছিলো !
কিন্তু কোনো শোক দেখা গেলোনা শেষে

আশ্চৰ্য ওখানে একজন “মানুষের” লাশ ছিল
জীবিত মানুষের কাছে সমবেদনা পাওয়ার জন্য
এটা বোধকরি তেমন বৈশিষ্টই না
তাই বুঝি ঝুঁকে পরে শোকাগ্রস্থ হওয়ার মতো
কেউ কোনো মিল ই পেলোনা !

[ওয়াহিদা নীরা]


Place your ads here!

Related Articles

‘She is Not a Duchess’ by Abu Sufian

Here in the closet, this picture evokes attention Of many who come to my house; Not mine actually–a gift from

পথের দুধারে ধান খেত

পথের দুধারে ধান খেত লক্ষ্মণ ভাণ্ডারী   পথের দুধারে ধানখেত আর তাল খেজুরের সারি, রাঙাধূলো উড়িয়ে পথে সারাদিন চলে গরুর

আমার রবি কবি

পারভেজ রাকসান্দ কামাল: ১) ক্যাসেট প্লেয়ারে একটানা একটি গান বেজে চলেছে। “আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি তোমায়,

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment