সিডনিতে বঙ্গবন্ধু পরিষদের জাতীয় শোক দিবস পালন
বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া আয়োজিত বাংলাদেশের স্থপতি, বাঙালী জাতির জনক, হাজার বৎসরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার উদ্যোগে দিবসটি পালিত হয়।

বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করছেন বাংলাদেশ সরকারের প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী জনাব নুরুল ইসলাম বিএসসি মাননীয় মন্ত্রীর সহধর্মিনী সানোয়ারা ইসলাম এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মফিজুল হক
এ উপলক্ষে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নুরুল ইসলাম বিএসসি। গত ১৫ আগস্ট স্থানীয় সময় বিকেল ৪টায় বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দাউদ হাসান ও ড. মমতা চৌধুরীসহ বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি মফিজুল হক, সহসভাপতি সৈয়দ শাহ আলম, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন ইফতু, কোষাধ্যক্ষ এম এ মনসুর, মনজুর হোসাইন, জহিরুল ইসলাম মহসিন, জিয়াউল কবির জিয়ন, তৌফিকুল ওহাব, এনামুল হক, আনোয়ারুল হক, সুধীর মন্ডল ও মাননীয় মন্ত্রীর সহধর্মিনী সানোয়ারা ইসলাম এবং সানোয়ারা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ
পুষ্পস্তবক অর্পণ শেষে মাননীয় মন্ত্রী জনাব নুরুল ইসলাম – বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান এবং সবাইকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান।
Related Articles
সরকার উসকানিমূলক আচরণ বìধ না করলে বিএনপি আন্দোলনে যাবে : মির্জা ফখরুল
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মো: শাহজাহানকে অস্ট্রেলিয়া বিএনপি’র উদ্যোগে ঢাকার গুলশানের রাফেন্সসিয়া কনভেনশন সেন্টারে গত
এক্স শাহীন এসোসিয়েশন অস্ট্রেলিয়ার পুনর্মিলনী
দেশ থেকে প্রায় ৫ হাজার মাইল দূরে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বি এ এফ শাহীন কলেজ ঢাকা, কুর্মিটোলা, চট্টগ্রাম ও
বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরায় মহান বিজয় দিবস উদযাপন
সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরায় মহান বিজয় দিবস- ২০১৭ উদযাপন। ক্যানবেরা, ১৬ ডিসেম্বর ২০১৭, রোজ শনিবার বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরায় মহান


