প্রস্থান
শুনলাম গত রাতে চলে গেছে সে
দীর্ঘ জীবন পেড়িয়ে অবশেষে নিজ ঘরে
আত্নঘাতী হয়ে ছিল সে
সেই কবে বোধহয় বছর কুড়ি তো নিশ্চিত হবে
তারপর নিদারুন গুমোট অন্ধকার হাঁতড়ে চলেছিল নিরন্তর
দিগন্তের আলোটুকু ছোঁবে বলে
প্রতিরাতে তারাভরা রাত চিঁড়ে চাঁদ এসে বলেছে তাকে
আজ রাতটুকু থেকে যাও কাল দেখা পাবে
সেই থেকে চাঁদের চকরী হয়ে থেকে গেছে সে
দেখা হবে ……দেখা হবে………নিশ্চয়ই হবে
দরজার ওপারে ওই অসীম শূন্যতায় দুহাত মেলে
দাঁড়িয়ে ছিল কেউ বুঝি কাল রাতে
অভিমানী তাই খোলস ছেড়ে চলে গেছে
অবশেষে ………
ওয়াহিদা নীরা
Related Articles
তারুণ্যই পারে
তারুণ্য পারেশুধু তারুণ্যই পারেদানবের কালো থাবা উড়িয়ে দিতেনিমেষ ফুঁৎকারে। তারুণ্য পারেশুধু তারুণ্যই পারে। তারুণ্য পারে ভেঙে দিতে বিষদাঁতযা পারেনি কেউ
আষাঢ় মাসের বাদলা দিনে
আষাঢ় মাসের বাদলা দিনে লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) আষাঢ় মাসের বাদলা দিনে টুপুর টাপুর বৃষ্টি পড়ে। খেতমাঠ, পথঘাট বাড়ির উঠোন
মেঘবতীর সূচনা
“সাবধানে থেকো! বেশি করে পানি খাবে। আর সিগারেটটা একটু কমিয়ে দিও।” জানো মেঘ, কয়েকটা হৃদ স্পন্দন সেখানেই হারিয়ে ফেলেছিলাম। এভাবে


