খেয়াল রেখো
খেয়াল রেখো:-
আমিও একদিন থেকে যাবো পৃথিবীতে
সে দিন, সারাদিন তুমি থাকবে
আমার সাথে।
হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাবে
আবার অনেক আবেগে কেঁদে ফেলবো
কখনো কখনো।
কখনো রবীন্দ্রনাথ কখনো জীবনানন্দ
কবিতার সাথে ভালোবাসার পঞ্চ ভাষা
মিলে মিশে।
জানালা তোমার আমার পাশে দাঁড়াবে
ফুলে ফুল সেজে যাবে সাত আসমানে
ঈশ্বর প্রেমে।
যুগল, থেকে যাবো এই পৃথিবীতে
ঈশ্বর পাঠান দূত – বনে যায় ধর্ম
ভালোবাসা হবো।
এভাবেই মুহূর্ত, মুহূর্তে মুহূর্তে ঝিলিক
মনের ঝিলিক চোঁখে, মুখে, ঠোঁটে
বাউল বাতাসী।
মান্না, কলিম শরাফী কিংবা বেগম আখতার
গুন্ গুনাবো সারা দিন অথবা আত্মহারা
আমি গাইবো।
অঝোর ধারে, বাইরে বৃষ্টি হবে
আমি তোমাকে গল্প শোনাবো
প্রেমের গল্প।

Related Articles
নীল আকাশের তারা
নীল আকাশের তারা লক্ষ্মণ ভাণ্ডারী নীল আকাশের তারা, সারা রাত জেগে জেগে হয় তারা দিশেহারা। আকাশে ওঠে চাঁদ,
শত্র“
সময়ের কাছে ভালোবাসা হেরে ব্যর্থ হলো প্রণয়তোমার অপ্রেমে ভালোবাসা জন্ম লয়আমি জানি না অত সবজানি শুধু তাজমহলে কৃত্রিম প্রেম চলছে অনর্গলযুবক-যুবতী
আমার গাঁয়ে রোজ প্রভাতবেলায়
আমার গাঁয়ে রোজ প্রভাতবেলায় লক্ষ্মণ ভাণ্ডারী আমার গাঁয়ে রোজ প্রভাতবেলায়, বিহগেরা সব ডাকে তরুর শাখায়। মাঠে যায় সকালে চাষীরা


