লৌহকনিকায় কৃষ্ণকন্যা

লৌহকনিকায় কৃষ্ণকন্যা

সৌন্দর্য্যের বহুমাত্রিক রূপ আছে I Abstractism ফুটিয়ে তুলতে পারে এই সৌন্দর্য I ভয়ানক সুন্দর ধোঁয়াশা প্রকৃতি এবং এক কৃষ্ণ মানবী – বাতাসের প্রেমাস্পর্শে আন্দোলিত কেশ I এর বহুমাত্রিক অর্থ আছে I আমি শুনি অজাগতিক মূর্ছনা আর সৌন্দর্যের বিমূর্ত উচ্ছাস I সৃষ্টির আর সৃষ্টিকর্তার যোগাযোগের নিরন্তন প্রচেষ্টা I আত্মার আলোর সন্ধান I আর আমার লক্ষ্ বছরের আদি পিতা-মাতা কৃষ্ণ অবয়বে প্রকৃতির আরাধনা এবং আনন্দ সঙ্গম I

কৃষ্ণ কালো চোখ,
কৃষ্ণ কেশরাজি,
কৃষ্ণ গাত্রবর্ণ,
কৃষ্ণতিথির কৃষ্ণকন্যা,
কৃষ্ণপক্ষে অপরূপা I

কৃষ্ণকন্যাকে খুঁজি,
কৃষ্ণআত্মায় আলোর সন্ধানে I
কৃষ্ণকন্যার মদির কৃষ্ণআবাহনে,
কৃষ্ণলহরী আদিম কৃষ্ণঅরণ্যে, 
কৃষ্ণসুধা অঝোর কৃষ্ণচূড়ায়,
কৃষ্ণবন্যা কৃষ্ণ সাগরসঙ্গমে I

নাজরে সোবহান কামরান
৩১/১২/১৮


Place your ads here!

Related Articles

বাংলার মাটি আমার জননী

বাংলার মাটি আমার জননী লক্ষ্মণ ভাণ্ডারী   বাংলার ভালবাসা, বাঙালীর প্রাণ, বাংলার নদী মাঠ, বাংলার গান। বাংলা আমার মা, আমরা

স্বপ্ন-বিধায়ক (গৌরচন্দ্রিকা)

কোথায় যেন একটা গান বাঁজছে, সুরটা এত চেনা চেনা কিন্তু কোনো ভাবেই মনে করতে পারছেনা এটা কোন গান। মাথার ভেতরটা কেমন

আমি যদি – ওয়াহীদা নীরা

আমি যদি নদী হইতাম নদী হইতো আমি চক্ষের জলে ভিজতো না আর আমার আঁচল খানি আমি যদি পথ হইতাম পথ

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment