মায়ের কাছে চিঠি

মায়ের কাছে চিঠি

মা তুমি কেমন আছো?
শুধুই জানতে ইচ্ছে করে,
তোমার কথা মনে হলে
চোখের পানি ঝরে।

এখন কেন আমায় ছেড়ে
অনেক দূরে থাকো,
তোমার ছেলে, খায়নি কো ভাত
খবর কি তা রাখো?

আদর করে কোলে নিতে
দুধ-মাখা ভাত খাইয়ে দিতে
ছড়ায় ছড়ায় ঘুম পড়াতে
নামাজ পড়ে দোয়া দিতে।

হারিয়ে গেছে মাগো তোমার
আদর মাখা ছোঁয়া,
মাথার উপর হাত রাখো না
কোথায় পাবো দোয়া।

বাবা বলেছে আসবে তুমি
সুস্থ সবল হয়ে,
তাইতো আমি সকাল-সন্ধ্যা
দাড়াই পথে গিয়ে।

হায়াত মাহমুদ

হায়াত মাহমুদ

হায়াত মাহমুদ


Place your ads here!

Related Articles

প্রভাত হলো

­­­­­প্রভাত হলো লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)   প্রভাত হলো পাখিরা ডাকে, প্রভাতী হাওয়া বইতে থাকে।   পূব গগনে উঠলো রবি,

তুমি

পুরানো বই,পুরানো ম্যাগাজিন, পুরানো চিঠি পুরানো বিল,পুরানো শাড়ির মতই ইচ্ছে ছিল পরতে পরতে ভাঁজ করে তোমার পুরানো সব স্মৃতি গুলি

অজ্ঞাতনামা

সচরাচর যা হয় মৃত মানুষের চারপাশ থেকে কিছুটা হলেও কান্নার শব্দ শোনা যায় কিছু মৃতের জন্য বিলাপ করা কান্নার রোল

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment