দীঘি
Print this article
Font size -16+
আজকাল মন আমার বড্ড কথা বলে,
পা’দুটোও কেমন যেন নিজের মনেই চলে।
ভাবনা গুলো এলোমেলো, ইচ্ছেমতো উড়ে
সবসময়ই জানিস তোরা! তোদের মনে পড়ে।
জানি আমি, এখন সেই আগের সময় নেই,
মনের কাছে আমার আমি, আগের আমি সেই।
নতুন মানুষ, নতুন স্বপ্ন, নতুন কত মুখ!
তবুও মন খুঁজেই ফেরে পুরোনো সব সুখ।
বাঁধন ছেঁড়া অনেকদিনের, এখনও রক্তক্ষরণ,
মন বেহায়া খুঁজেই মরে পিছু ফেরার কারণ।
রক্তগুলো ফোঁটায় ফোঁটায় দীঘি হতে থাকে,
বন্ধুগুলো দীঘির বুকে পদ্ম হয়ে ভাসে…………।।

Related Articles
ভালোবাসা আজ
ভালোবাসা আজ আলেয়ার আলো ছলনা ভরা জুয়া যখন তখন ইচ্ছে পূরণ মামার বাড়ির মোয়া । প্রেমিকের স্বাদে দিনে রাতে সিগারেটের
স্বপ্নের হাতছান
স্বপ্ন প্রত্যেকের নিজের নিকট , প্রতিটি কল্পনার মুকুট ছানা । প্রত্যেক মানুষ চেয়ে দেখে থাকে , স্বপ্ন যেন কাছ থেকে
বই মেলার রহস্য
বই মেলার রহস্য পড়বো বই মজা করে, হাজার টাকার নোট দরে । আবারো বাহির নতুন বই । পড়তে বসলে হইচই
No comments
Write a comment
No Comments Yet!
You can be first to comment this post!


