আমার আমি

আমার আমি

প্রতিদিনকার বেচাকেনা আর আমি তুমির বাজারে

আমি আমাকে হারিয়ে ফেলি!

আমি ভুলে যাই বর্ষা যায়,

আমার আর বৃষ্টি হয়ে উঠা হয়না,

আমি হিসেবের চাপে পিষ্ট হতে হতে এক্সেল সিট মেলাই

আর জানালার ওপাশে শরৎ যায়,

তুলোর মতো মেঘ হয়ে ভেসে যাওয়া হয় না আমার!

আমি রোজকার আমি তুমির ফর্দ মেলাতে গিয়ে,

কুয়াশা হয়ে ভেজাইনা হৃদয়!

আমি অসমাপ্ত সম্পর্কগুলো

গিলে ফেলতে গিয়ে গলায় চোরকাঁটা বানাই!

নতুন কাপড়, রঙ আর ছাপার গন্ধে

আমি ভুলে থাকি কামিনীর কামনা জড়ানো গন্ধ!

শুধু কাগজের সংখ্যা গুনতে গুনতে

ভীষণ রকম শব্দ খরা মাইগ্রেন নামক মোড়কে ফিরে আসে,

সকাল বিকালের চা’য়ের কাপে চুমুকে চুমুকে

জমা পড়ে অভিমানে জমানো কথার স্তুপ!

এতো হিসাব নিকাশের মাঝে ও

কি করে বোকা কিশোরী বুকের ভেতর থেকে

বেরিয়ে এসে বারবার বোঝাতে চায়

কেউ একজন আসবে রুপকথার গল্পের মতো,

বুঝবে না বলা সব মান অভিমান!

সোনার কাঠি রুপার কাঠি ছুঁয়ে কেউ

একদিন ঠিক মুক্ত করে নিয়ে যাবে

আমার আমিকে

যার একদিন বৃষ্টি হবার কথা ছিলো!

প্রতীকী ছবি
নূর নাহার তৃপ্তি

নূর নাহার তৃপ্তি


Place your ads here!

Related Articles

আমি ও আমার ঘুড়ি

সবার বয়স বাড়ে, আমার বাড়ে না ।আমি এখনো শৈশবের সেই ঘুড়ি উড়ানো মাঠের চির বালক ; সেই কেটে যাওয়া ঘুড়ি

হলুদ ঘোড়া

লিখেছেন: Niaz-Aziz

।।হলুদ ঘোড়াটি খেয়ে গ্যাল সব ঘাস——
স্যাঁই স্যাঁই ফানুষ রকেট হলো;
পকেট হলো—-
কান থেকে বেড়িয়ে এলো আড়ষোলামন্ত্র—-
মুখ ফেটে ছড়িয়ে গ্যাল—–
নে’হাতি পাল ছুটল শহরে;
বন থেকে মন্ত্রী এলো—–
শহর থেকে রাখাল এলো—–
পশুমূর্তি থেকে গ্যাল ধর্মশালাতে—–
হরিণ এখন বাঘ ধরে,
বাঘ গুলো সব ধান খায়।।

প্রথম প্রকাশ: Kobi

অসম্পূর্ণ সকাল

সকালের চাক ভাঙ্গা রোদ গায়ে মাখতে বেলকুনিতে দাঁড়ালাম। সচরাচর এই সময়টায় আমি বেলকুনিতে দাঁড়িয়ে চায়ের সাথে প্রকৃতি পান করি। আমার

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment