অজ্ঞাতনামা

অজ্ঞাতনামা

সচরাচর যা হয়
মৃত মানুষের চারপাশ থেকে কিছুটা হলেও কান্নার
শব্দ শোনা যায়

কিছু মৃতের জন্য বিলাপ করা কান্নার রোল উঠে
কারো জন্যে কিছুটা চাপা
কারো চারপাশে বাতাসটা থমকানো
কারোটায় একটু -আধটু উহ আহঃ

আশ্চর্য তেমন কিছুই হচ্ছিলোনা সেখানে
সবাই ঝুকে কি যেন খুঁজছিলো
অথবা মেলাচ্ছিলো !
কিন্তু কোনো শোক দেখা গেলোনা শেষে

আশ্চৰ্য ওখানে একজন “মানুষের” লাশ ছিল
জীবিত মানুষের কাছে সমবেদনা পাওয়ার জন্য
এটা বোধকরি তেমন বৈশিষ্টই না
তাই বুঝি ঝুঁকে পরে শোকাগ্রস্থ হওয়ার মতো
কেউ কোনো মিল ই পেলোনা !

[ওয়াহিদা নীরা]


Place your ads here!

Related Articles

পূজোর বাজার

পূজোর বাজার লক্ষ্মণ ভাণ্ডারী   পূজোর সময় এলো কাছে, আনন্দে তাই ঢাকীরা নাচে, ঢাক বাজে, বাজে পূজোর সানাই।   কচি

মুনশি আলিমের কবিতা গুচ্ছ

চলন্তিকা চলন্তিকা, তৃতীয় বিশ্বের মত তোমার দেহে নির্ভার অলস দুপুর ঘুমায় । অন্ধকার চিবুতে চিবুতে তুমি এখন বেশ রাত্রিখোর! তোমার

দেশ আমার, মাটি আমার

ভারত আমার জন্মভূমি, এই দেশ আমার মাতৃভূমি, স্বদেশ আমার ভারতবর্ষ, জননী আমার বঙ্গ ভূমি। এই মাটিতে জন্ম আমার আমি দেশকে

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment