নিন্দিত কন্টকে নন্দিত কুসুম

নিন্দিত কন্টকে নন্দিত কুসুম

নিন্দিত কন্টকে নন্দিত কুসুম
আহা সুন্দর! হেরি সানন্দ পুলকে
সৃজিত অম্বরে নির্জন নিঝুম
আবির্ভাব অন্ধকার নিরালোকে।
ভাবনার জোনাকি আলো 
পথ খোঁজে রাতের আলয়ে
কোন নিশ্চিন্তপুর যাবো বলো ?
অন্তরে নিরন্তর আশার বলয়ে।
যে ফুল কন্টকে ফোটে
তারে বলি বলিহারী
কোথা হতে শক্তি জোটে?
অটুট বিনীত তোমারি
আত্মপ্রত্যয়
অলয়।
প্রস্ফুটিত সুন্দর ভারি
প্রনয়ী তোমারি
অপলকে হেরি।

কন্টকিত কুসুমের শোভা

 

Mahmuda Runu

Mahmuda Runu

জন্ম ১১ সেপ্টেম্বর ১৯৬১ বিক্রমপুর, ঢাকা, বাংলাদেশ। বাবা মারফত হোসেন মা জাহানারা হোসেন। বগুড়া ভি এম স্কুল ও আযিযুল হক কলেজ শেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ কৌশলে স্নাতক। ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে কম্পিউটার কৌশলে স্নাতকোত্তর। রাইদ মুসাওয়ের পৃথু এবং আফ্রিদা মুসাররাত প্রিয়তা দুই কন্যার গর্বিত জননি। কবিতাকে ঘিরেই ভাবনা, বাংলা কবিতাকে বিশ্বব্যাপি ছড়িয়ে দেয়ার লক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত প্রকাশিত বইঃ ওই লাবন্যকুঞ্জে (২০০৮), বন্ধনহীন গ্রন্থি (২০১১), প্রশান্ত বিলাস (২০১৭) এবং অনিত্য স্বর (২০১৭)।


Place your ads here!

Related Articles

চলে যা মন খারাপ

খুব ইচ্ছে করে বিষন্নতা থেকে বেড়িয়ে পড়ি, বন্ধন ছেড়ার তুমুল কষ্টের দরজা পেরিয়ে ঢুকে পড়ি বৃত্তবন্দী.. দু:খদাগ মুছে কিছু কিছু

From 21 to 71

আমাদের জাতিসত্বার সংগ্রাম ,২১ থেকে ৭১ ১৯৪৯শে, বাংলায় এসে পাকিস্তানি জিন্নাহ বলেছিলেন । state language should be Urdu and Urdu.

কালবৈশাখী

পশ্চিমের আকাশে চলছে উত্তরের মেঘেদের নৃশংস উৎসব গগন মাতিয়ে কালো আবিরের মাখামাখি স্থান দখলের সংঘাতে সদ্য জন্ম নেওয়া আতুর মেঘেরাও

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment