আমি যদি – ওয়াহীদা নীরা

আমি যদি – ওয়াহীদা নীরা

আমি যদি নদী হইতাম
নদী হইতো আমি
চক্ষের জলে ভিজতো না আর আমার
আঁচল খানি

আমি যদি পথ হইতাম
পথ হইতো আমি
সারা জীবন চাইয়া চাইয়া ক্ষয় হইতোনা
চক্ষু খানি

আমি যদি জমিন হইতাম
জমিন হইতো আমি
নীরবে সব কষ্ট সইতাম
হইতো না জানা জানিI

আমি যদি নদী হইতাম
নদী হইতো আমিI


Place your ads here!

Related Articles

মেঘবতীর সূচনা

“সাবধানে থেকো! বেশি করে পানি খাবে। আর সিগারেটটা একটু কমিয়ে দিও।” জানো মেঘ, কয়েকটা হৃদ স্পন্দন সেখানেই হারিয়ে ফেলেছিলাম। এভাবে

প্রস্থান

শুনলাম গত রাতে চলে গেছে সে দীর্ঘ জীবন পেড়িয়ে অবশেষে নিজ ঘরে আত্নঘাতী হয়ে ছিল সে সেই কবে বোধহয় বছর

অসম্পূর্ণ সকাল

সকালের চাক ভাঙ্গা রোদ গায়ে মাখতে বেলকুনিতে দাঁড়ালাম। সচরাচর এই সময়টায় আমি বেলকুনিতে দাঁড়িয়ে চায়ের সাথে প্রকৃতি পান করি। আমার

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment