প্রস্থান

প্রস্থান

শুনলাম গত রাতে চলে গেছে সে
দীর্ঘ জীবন পেড়িয়ে অবশেষে নিজ ঘরে

আত্নঘাতী হয়ে ছিল সে
সেই কবে বোধহয় বছর কুড়ি তো নিশ্চিত হবে
তারপর নিদারুন গুমোট অন্ধকার হাঁতড়ে চলেছিল নিরন্তর
দিগন্তের আলোটুকু ছোঁবে বলে
প্রতিরাতে তারাভরা রাত চিঁড়ে চাঁদ এসে বলেছে তাকে
আজ রাতটুকু থেকে যাও কাল দেখা পাবে
সেই থেকে চাঁদের চকরী হয়ে থেকে গেছে সে
দেখা হবে ……দেখা হবে………নিশ্চয়ই হবে

দরজার ওপারে ওই অসীম শূন্যতায় দুহাত মেলে
দাঁড়িয়ে ছিল কেউ বুঝি কাল রাতে
অভিমানী তাই খোলস ছেড়ে চলে গেছে
অবশেষে ………

ওয়াহিদা নীরা


Place your ads here!

Related Articles

দেবী মহামায়া কালী

দেবী মহামায়া কালী লক্ষ্মণ ভাণ্ডারী   দেবী মহামায়া কালী ভীমা ভয়ঙ্করী, চামুণ্ডা ভৈরবী শিবা, পার্বতী শঙ্করী। কৃষ্ণ পক্ষ অমাবস্যা মহা

ঢাকার ইলেকট্রা – ডঃ খায়রুল হক চৌধূরী

এই নভেম্বরে এসে আমরা সবাই অশান্ত দীঘর্ পথ-পরিক্রমায়; তোমার সাথে আমরা এই বিশাল জনপদের বাসিন্ধারা। আর কিছু নয়, একটু আশা

প্রশ্ন করোনা – ৯

প্রশ্ন করোনা কেন আমার কবিতার শব্দে এখন আর নিজেকে খুঁজে পাওনা তুমি আমি কেন ভাবি – আমিতো আছি! তুমি কোথায়

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment