ভুল গুলো
আজ খুব ইচ্ছে হচ্ছে একটা চিঠি
পাঠাই তোমার ডাকবাক্সে।
তুমি জিজ্ঞেস করলেই
সোজা সাপটা জবাব হবে ,দুঃখিত ভুল
হয়ে গেছে ঠিকানা।
অথচ আমরা দুজনেই জানবো
বসন্ত বৃষ্টির মতোই ধ্রুব ওই চিঠি খানা।
খুব ভোরে কোনো এক অচেনা নম্বর থেকে
ফোন দেব তোমার ফোনে।
অসম্ভব বিরক্ত হয়ে তুমি বলবে কে ?
আমি একটু চুপ থেকে বলবো
দুঃখিত ভুল নম্বরে ফোন করেছি।
অথচ আমরা দুজনেই জানবো।
কতটা অপারগতায় একটা ভুল ফোন আসে।
একদিন হুট্ করে তোমার বাসার সামনে
আমার রিকশা নষ্ট হবে
তোমার অফিস যাবার সময়।
আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে
কোন যানবাহন না পেয়ে অনিচ্ছাকৃত
তোমার মোটরসাইকেলের পেছনে বসবো চেপে।
কিন্তু আমরা দুজনেই জানবো
ঐটুকু ছোঁয়া কি ভীষণ কাঙ্ক্ষিত ছিল।
প্রত্যাশিত তোমার জন্য ,
আমি ক্রমাগত ভুল করতে থাকবো।
আমার কোন ভুলে তুমি খুশী হবে ,
কোনো ভুলে লাজুক ,কোনটা তোমাকে
কষ্ট দেবে , কোনটাতে তুমি বিরক্ত ভীষণ।
তবু ভুলভাল জীবনটা অতিক্রান্ত হবে
শুধু একটা তোমার জন্যই

Related Articles
আমার অনুভূতি
আমার অনুভূতি কিছু কথা, হৃদয়ের কোন ব্যাথা কিছু অব্যক্ত ভাষা, মনের ব্যাকুলতা কিছু ভাবনা, স্বপ্ন দিয়ে ঘেরা কিছু চিন্তা, নিদারুন
পড়শির বড়শি
কৃষিবিদ নূরুল হুদা আল মামুন <<<<<<<<<<<<<>>>>>>>>>>> মনের মাঝে বসত করো কে তুমি পড়শি? সুযোগ বুঝে টেনে নেবে ফেলেছো
মাটির ঘরে শান্তির ঠিকানা
মাটির ঘরে শান্তির ঠিকানা লক্ষ্মণ ভাণ্ডারী মাটির ঘরে শান্তির ঠিকানা বাঁধে প্রীতির বাসা, মাটির ঘর স্বর্গের সমান মনে জাগে


