“আইসো বাহে” – বৃহত্তর রংপুর জেলা সমাবেশ
“আইসো বাহে”
গত ১১ই নভেম্বর রবিবার অনুষ্ঠিত হয়ে গেল বৃহত্তর রংপুর জেলা সমাবেশ “আইসো বাহে”। অত্যান্ত আনন্দঘন ও আন্তরিক পরিবেশে দুপুর ১২ টায় মরটডেল কমুনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এই সমাবেশ।
সকাল ১০ টা থেকেই আয়োজকরা উপস্থিত হতে থাকে এবং অংশগ্রহণকারীরা ১২ টার দিকে আসতে থাকেন এই হলের মনোরম পরিবেশে। দুপুর ১ টার মধ্যে হলটি কানায় কানায় পূর্ণ হলে অনেককে দাড়িয়ে থাকতেও দেখা গেছে। জোহরের নামাজ আদায়ের পর দুপুরের খাবারের মাধ্যমেই শুরু হয় দিনের প্রথম কর্মসূচী। ভাল ভাল সুস্বাদু খাবারের আয়োজন করেছেন আয়োজকরা। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দ্বিতীয় পর্বের শুরু হয়। তেলাওয়াত করেন জনাব এজাজ বিশ্বাস। এরপর উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন জনাব আবেদ আলী মিয়া। পরপর কয়েকটি রংপুরের ভাওয়াইয়া গান গাইয়ে শ্রোতাদের মুগ্ধ করেন রুমানা ফেরদউসি লনি।
এরপর শুরু হয় পরিচিতি পর্ব। এই পর্বটি ছিল ভীষণ আকর্ষণীয় কারণ এর মাঝেই অনেকেই খুঁজে পান তাঁদের আত্মীয়দের, তাঁদের ১০ বছর ২০ বছর ৩০ বছর আগের দেশের প্রতিবেশীদের এবং সর্বোপরি সবার মাঝে পুরনো স্মৃতি চারণের একটা মুহূর্ত সবাইকে আবেগ আপ্লুত করে তোলে। প্রায় দেড় ঘণ্টা জুড়ে এই পর্বটি সবাই উপভোগ করেছেন। পুরো দিনটি জুড়ে ছোট্ট ছেলে-মেয়েদের বিনোদনের জন্য ছিল চাইল্ড মাইন্ডইং এর ব্যবস্থা যাতে বাবা-মা’রা মুক্তভাবে মূল পর্ব গুলোতে অংশ নিতে পারে।
জনাব শাহ্ জাহানের উপস্থাপনায় কৌতুক ও কুইজ প্রতিযোগিতাটি ছিল অত্যান্ত উপভগের। বাহে অফ দা ইয়ার প্রতিযোগিতা ভিল অত্যান্ত আকর্ষণীয়। জনাব লুতফর রহমান রুবেল ও সীমা ভাবী’র রংপুরের আঞ্চলিক ভাষায় গল্প বলা, অভিজ্ঞতা বলা ছিল আকর্ষণীয়। সবশেষে ছোট-বড় ও মাঝারি বয়সী ছেলে- মেয়েদের জন্য ছিল আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা এবং আকর্ষণীয় পুরস্কার। র্যাফেল ড্র এবং সুস্বাদু মিষ্টি ও ফল খাওয়ার মাধ্যমে দিনের সমাপ্তি হয়।
জনাব মোফাখখারুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে ৬ সদস্যের একটি টিম নিয়ে “আইসো বাহে”র যাত্রা শুরু হয় প্রায় ৬ মাস আগে। টিমের অন্য সভ্যরা হচ্ছেন জনাব রফিকুল ইসলাম মুকুল, জনাব হেদায়েতুল ইসলাম, জনাব মনজুর আহমেদ, জনাব শামীম আহমেদ ও জনাব শহীদুজ্জামান আলো।
উদ্যোগতাদের পাশাপাশি অনেকেই বিভিন্নভাবে যারা এই সমাবেশের জন্য সহযোগিতা করেছেন তারা হলেন জনাব রুস্তম, জনাব নুরন্নবি, জনাব শাহ্ জাহান। অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন জনাব শহীদুজ্জামান আলো।
Related Articles
Australian Bangladeshi’s new Achievement
এবার অস্ট্রেলিয়ার এবং বাংলাদেশে যাত্রা শুরু হল GAANBAKSHO MUSIC এর। GBM এখন DIGITAL CONTENT DISTRIBUTOR হিসেবে কাজ শুরু করেছে বিশ্বজুড়ে।
সিডনিতে মঞ্চ নাটক ‘লীভ মি এলোন’ দেখবেন ফারুকী ও তিশা
‘লীভ মি এলোন’ মঞ্চনাটকের বিশেষ প্রদর্শনী ১৫ জুন সিডনিতে মঞ্চ নাটক দেখবেন ফারুকী ও তিশা অস্ট্রেলিয়ার সিডনিতে আবারও মঞ্চায়িত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের মঞ্চনাটক ‘লীভ মি এলোন’। ১৫ জুন ওয়ালিপার্কেরহরাইজন থিয়েটারে সন্ধ্যা ছয়টায় এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক মোস্তফাসরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সিডনি সফরকে কেন্দ্র করে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করাহয়েছে। প্রদর্শনীতে উপস্থিত থাকবেন এই তারকা দম্পতি। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে (২০১৯) অংশ নিতে সিডনি আসছেনফারুকী ও তিশা। মুক্তিযোদ্ধার মেয়েকে কেন্দ্র করে তৈরি নাটকটির রচয়িতা ও নির্দেশক প্রবাসী নাট্যজন জন মার্টিন। নাটকটি মঞ্চায়ন করেনাট্য সংগঠন আলাপন থিয়েটার। ইতিমধ্যে ‘লীভ মি এলোন’ সিডনিতে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সিডনিতে এনাটকটির এবারের মঞ্চায়ন হচ্ছে দশমতম। মঞ্চনাটক প্রদর্শনীর পরপর ফারুকী ও তিশার সঙ্গে এক বিশেষ গল্প-আড্ডার আয়োজনও করেছে আলাপন। সিনেমা ওনাটকের নানান কথা নিয়ে দর্শকদের সঙ্গে কথা বলবেন এই তারকা দম্পতি। মঞ্চনাটকের বিশেষ প্রদর্শনী উপলক্ষেআসনসংখ্যা সীমিত রাখা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে গোলাম মোস্তফা জানিয়েছেন, তারকা জুটির সঙ্গেমঞ্চনাটকটি উপভোগ করতে টিকিট প্রায় শেষের পথে। আসন খালি থাকার ভিত্তিতে টিকিট সংগ্রহ করা যাবে আলাপনের ০৪০৬ ৬৭৯ ২৬৮ মুঠোফোনে যোগাযোগ করে।
দল মত নির্বিশেষে সকল মানবতা বিরোধী অপরাধের সুষ্ঠ বিচার চাই
দল মত নির্বিশেষে সকল মানবতা বিরোধী অপরাধের সুষ্ঠ বিচার চাই। ছাত্রদল অষ্ট্রেলিয়া সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাজু শরিফ হোসেন সিডনী







