ওম

ওম

ত্রিবেণী সিন্ধুর জলে
উড়ে যায়
উত্তরীয় তোমার—

চিৎকারের শব্দে ওড়ে বাদুর;
আকুল সুখে
বাঁচাও… বাঁচাও…

(বাতাসে ওড়ে কর্পূর!

কিন্নরী তৈরি করে নুন!

কোমরের খাঁজে শিমুল তুলোর লোভ!)

খুব কামাতুর তুলাচাষী জানে ভাল :
কত হাল্কা, কত নমনীয়,
কত ক্ষার, কত বীজ
এক ফলে।

কতটা ওম পায় দেহ
শীত শীত রাতে…

Najmin Mortuza

Najmin Mortuza

দার্শনিক বোধ তাড়িত সময় সচেতন নিষ্ঠাবান কবি। চলমান বাস্তবতাকে ইতিহাস-ঐতিহ্যের পরম্পরায় জারিত করে তিনি কাব্য রূপান্তরে অভ্যস্ত। কাব্য রচনার পাশাপাশি ক্ষেত্রসমীক্ষাধর্মী মৌলিক গবেষণা ও কথাসাহিত্য সাধনায় তাঁর নিবেদন উল্লেখ করার মতো। গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ফোকলোর ও লিখিত সাহিত্যঃ জারিগানের আসরে "বিষাদ-সিন্ধু" আত্তীকরণ ও পরিবেশন পদ্ধতি শীর্ষক গ্রন্থের জন্য সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১২ অর্জন করেছেন।


Place your ads here!

Related Articles

গ্রামের বাড়িতে একদিন

সিডনিতে আসা প্রায় তিন বছর পার হতে যাচ্ছে। এর মধ্যে একবারও দেশে যাওয়া হয় নাই বিভিন্ন কারণে। কিন্তু মনের মধ্যে

প্যারিসের চিঠি – ৪ ওয়াসিম খান পলাশ

আটলান্টিকের পাড়ে ফ্রান্সের নরমন্ডির একটি শহর। জুলাই মাসে প্যারিসে পিকনিকের হিড়িক পড়ে যায়। এমনিতেই সামারের জন্য দীর্ঘ অপেক্ষা। যেন তর

প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ দল ওয়েলিংটন এ

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে: ওয়ানডে, টি-টোয়েন্টিতে ধবল ধোলাই। এরপর ঘোষিত দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ দল সোমবার ওয়েলিংটন এসে পৌঁছেছে।

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment