আরাকান রাজ্ সভায় বাংলা সাহিত্য
আমাদের সময়ে এসএসসির বাংলা সিলেবাসে ‘আরাকান রাজসভায় বাংলা সাহিত্য’ – প্রবন্ধ ছিল। লেখক ছিলেন সম্ভবত এস ওয়াজেদ আলী, অথবা ওয়াজেদ আলী মিয়া, ঠিক মনে নাই। তখন নম্বর পাবার জন্য পড়েছি, আরাকান কোথায় বা কি- ঐসব খুঁজে দেখার দরকার মনে করি নাই। মহা কবি আলাওল ও তার পদ্মাবতী, দৌলত কাজী, সাইফুল মূলক বদিউজ্জালামাল, ইত্যাদি কিছু মনে আছে। মনে থাকার আর যত সামান্য কারণ ছিল BCS পরীক্ষার প্রস্তুতি- কামরুল হাসানের BCS প্রিলিমিনারি গাইড। এইটুকু বুঝতে পারি যে বাংলা সাহিত্যের একটা উল্লেখযোগ্য প্রসার ঘটে ওই সময়ে আরাকান রাজ্ সভার আনুকূল্যে।
আমরা অনেকেই জানি না যে কবি আলাওলের জন্ম ফরিদপুর জেলায়। পর্তুগিজ জলদস্যুরা বালক আলাওলকে অপহরণ করে নিয়ে যায় এবং এক সময়ে আলাওলকে আকিয়াব বন্দরে ফেলে চলে যায়। রাজ্ সভায় দারোয়ানের চাকুরী পায়। বুদ্ধিমান আলাওল দেখে যে রাজ্ সভায় সাহিত্যিক বা কবি হলে কদর পাওয়া যায়। আলাওল রাজাকে উদ্দেশ্য করে ছত্র লেখা শুরু করলে রাজ্ সভার নজরে পড়ে এবং ধীরে ধীরে কবিকূলের শিরোমনিতে পরিণত হন।
অন্যান্য সাহিত্যিক বা কবিগণ কি আরাকানেই জন্মেছিলেন?
Related Articles
ইন্টারভ্যু: মুশফিকের বাবা মাহবুব হামিদ
ছেলের সঙ্গে কথা বলে ব্রিসবেন যাত্রা বাতিল করেছেন মুশফিকের বাবা মাহবুব হামিদ। শুক্রবার রাতে সিডনিতে বিডিনিউজ টোয়েন্টিফোরকে দেয়া এক সাক্ষাৎকারে
বাংলাদেশে বাল্য বিবাহ আইন
ফজলুল বারী: বাল্য বিবাহ আইন জায়েজ করতে কিছু জ্ঞানপাপী নানা মিডিয়ায় নানান অসত্য তথ্য দিয়ে যাচ্ছেন! বিদেশেও নাকি এমন আইন
Life is a tale told by an idiot
Sometimes we pose a question to ourselves “What is life?” We contemplate about the purpose of life and how it



