জালাল আসছে ক্যানবেরায়
জালালের গল্প বাংলাদেশের ছবি ৷ এবারের অস্কার প্রতিযোগিতায় মনোনয়ন পেয়েছে এটি ৷ তার মানে অস্কারে ছবিটি দেখানোর জন্য শর্ট লিস্টেড হতে পারে ৷ বাংলাদেশের কোনো ছবির জন্য আমার জানা মতে ভাগ্যের এ ফিতাটি এখনো ছিঁডেনি ৷ দেখা যাক জালাল পারে কিনা।
মুক্তির পর থেকে এখনো দেশের বিভিন্ন সিনেমা হলে ছবিটি চলছে। গত রোববার সিডনিতে এর শুভমুক্তি হলো ৷ হল ভর্তি উপচে ভরা মানুষের ভীর, আমাদের ট্রিও ফিল্মস এই আয়োজনের অংশ, সাথে রয়েছে রুব্স এন্টারটেইনমেন্ট এবং সিনেফেক্ট প্রোডাকসন্স ৷
সিনেমা শুরু হওয়ার বেশ কিছু সময় পর হলে গিয়ে দেখি পিনপতন নীরবতা ৷ এতগুলো মানুষ একসঙ্গে ছবিটা দেখছে, ভাবাই যায়না ৷ দর্শকেরা কখনো হেসেছে কখনো কেঁদেছে ৷ আমার কাছে জালালকে মনে হয়েছে তারাশঙ্করের কবি যেন ৷ সে একজন পতিত নারীকে কেবল ভালোবেসেছে কিন্তু কখনো ছুয়ে দেখেনি ৷
এখানে আমি এ ছবির কোনো আলোচনা বা কাহিনী বলতে আসিনি ৷ শুধু বলতে চাই, জালাল আপনাদের প্রিয় শহর ক্যানবেরা আসছে, আপনারা দেখুন, ভালো লাগবে ৷
এবারের বিশ্বকাপে এই মানুকাতেই বাংলাদেশ প্রথম জয় পেয়েছিল ৷ আমার বিশ্বাস এই মানুকা গ্রেটার ইউনিয়ন সিনেমায় জালালের গল্পও বিজয়ী হবে ৷
বাংলাদেশ এসোসিয়েশন অফ ক্যানবেরা এই সিনেমা শো’র তত্ত্বাবধানে রয়েছে ৷ টিকেটের জন্য জাহীন রহমানের (মোবাইল নম্বর ০৪২১ ৭১৬ ৩৮৪ ) সাথে যোগাযোগ করুন ৷
Trio Films International
Related Articles
মেলবোর্নে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন
বঙ্গবন্ধু পরিষদ, মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া গত শনিবার (১৭ই জুন, ২০১৭) মেলবোর্ণের হপার্সক্রসিং এ একটি ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে।
তোরা মানুষ হ
বৈষম্যহীন সমাজের ধারণা ইউটোপিয়ান তা বুঝি I ধনী গরিব/শ্রমজীবী মানুষের ব্যাবধান কিছুটা কমে, কিছুটা সামাজিক ন্যায়বিচার ভিত্তিক, সামাজিক কল্যাণমুখী রাষ্ট্রের
ছোটগল্প – “নগ্ন নির্জন হাত”
অ বিকেল বেলা। ব্যাগ ভর্তি প্রয়োজনীয় কাগজপত্র ও কাপড়চোপড় নিয়ে জৈন্তা বাস স্ট্যান্ডে আসলাম। তখনও বিরতিহীন না আসায় আমি স্টান্ডের


