সিডনিতে মঞ্চ নাটক ‘লীভ মি এলোন’ দেখবেন ফারুকী ও তিশা

সিডনিতে মঞ্চ নাটক ‘লীভ মি এলোন’  দেখবেন ফারুকী ও তিশা

‘লীভ মি এলোন’ মঞ্চনাটকের বিশেষ প্রদর্শনী ১৫ জুন

সিডনিতে মঞ্চ নাটক দেখবেন ফারুকী ও তিশা

অস্ট্রেলিয়ার সিডনিতে আবারও মঞ্চায়িত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের মঞ্চনাটক ‘লীভ মি এলোন’। ১৫ জুন ওয়ালিপার্কেরহরাইজন থিয়েটারে সন্ধ্যা ছয়টায় এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক মোস্তফাসরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সিডনি সফরকে কেন্দ্র করে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করাহয়েছে। প্রদর্শনীতে উপস্থিত থাকবেন এই তারকা দম্পতি। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে (২০১৯) অংশ নিতে সিডনি আসছেনফারুকী ও তিশা।

মুক্তিযোদ্ধার মেয়েকে কেন্দ্র করে তৈরি নাটকটির রচয়িতা ও নির্দেশক প্রবাসী নাট্যজন জন মার্টিন। নাটকটি মঞ্চায়ন করেনাট্য সংগঠন আলাপন থিয়েটার। ইতিমধ্যে ‘লীভ মি এলোন’ সিডনিতে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সিডনিতে এনাটকটির এবারের মঞ্চায়ন হচ্ছে দশমতম।

মঞ্চনাটক প্রদর্শনীর পরপর ফারুকী ও তিশার সঙ্গে এক বিশেষ গল্প-আড্ডার আয়োজনও করেছে আলাপন। সিনেমা ওনাটকের নানান কথা নিয়ে দর্শকদের সঙ্গে কথা বলবেন এই তারকা দম্পতি। মঞ্চনাটকের বিশেষ প্রদর্শনী উপলক্ষেআসনসংখ্যা সীমিত রাখা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে গোলাম মোস্তফা জানিয়েছেন, তারকা জুটির সঙ্গেমঞ্চনাটকটি উপভোগ করতে টিকিট প্রায় শেষের পথে। আসন খালি থাকার ভিত্তিতে টিকিট সংগ্রহ করা যাবে আলাপনের ০৪০৬ ৬৭৯ ২৬৮ মুঠোফোনে যোগাযোগ করে।


Place your ads here!

Related Articles

টেম্পি পার্কের বৈশাখী মেলা ১১ই এপ্রিল ২০০৯

বংগবন্ধু পরিষদ অষ্ট্রেলিয়া ইনক এর টেম্পি পার্কের বৈশাখী মেলা ১১ই এপ্রিল ২০০৯ অস্ট্রে লিয়াস্থ বাঙ্গালী জনসাধারনের সকলের অবগতির জন্য যানানো

সিডনী আসছেন ফেরদৌস, কণা ও শামিম আরা নিপা

বিচারক ও ভিন্নধর্মী পরিবেশনা উপস্থাপন করতে সিডনি আসছেন চিত্রনায়ক ফেরদৌস, সঙ্গীতশিল্পী কনা ও নৃত্যশিল্পী শামিম আরা নীপা। এই গুণী শিল্পীগণ

Cadet's Day Out 2009 in Sydney

Lets Re-bond, Reflect and Rejuvenate Re‐union of all ex‐cadets living in Australia Sunday 27th September 2009 Parramatta Park Ex‐cadets from

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment