by Priyo Australia | February 28, 2013 6:38 pm
অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর চাকরির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। এ নিয়ে চার দফা তাকে নিয়োগ দেওয়া হলো। সর্বশেষ চুক্তি অনুযায়ী এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি বর্তমান দায়িত্ব পালন করবেন। ২০০৮ সালের নভেম্বর থেকে জেনারেল মাসুদ অস্ট্রেলিয়ায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১১ সালের জুন মাসে সেনাবাহিনী থেকে স্বাভাবিক নিয়মে তিনি অবসর নেন।
Original source at http://www.bd-pratidin.com/[1]
Source URL: https://priyoaustralia.com.au/readers-link/2013/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac/
Copyright ©2026 PriyoAustralia.com.au unless otherwise noted.